Banar

মঙ্গলবার, ৩ জুন, ২০১৪

নওগাঁয় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত


নওগাঁ প্রতিনিধি : বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে নওগাঁয় মানববন্ধন এবং র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় নওগাঁ সদর হাসপাতাল চত্বরে তামাক বিরোধী নারী জোট-এর সহায়তায় আশ্রয় সমাজকল্যান সংস্থা এক মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন আশ্রয়ের নির্বাহী পরিচালক আলো দাস। এ সময় জেলা প্রেসক্লাবে সাবেক সভাপতি কায়েস উদ্দিন এবং বেসরকারী সংগঠন রানীর নির্বাহী পরিচালক ফজলুল হক খানসহ বিভিন্ন তামাক বিরোধী সংগঠনের নেত্রীবৃন্দ বক্তব্য রাখেন।


কোন মন্তব্য নেই: