Banar

সোমবার, ১৬ জুন, ২০১৪

নওগাঁয় যাত্রীবাহী বাস উল্টে ১ জনের মৃত্যু ॥ আহত-৫


নওগাঁ জেলা সংবাদদাতা ঃ নওগাঁর পোরশা উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে আব্দুল খালেক (৪৫) নামে ১ জনের মৃত্যু ও ৫ জন আহত হয়েছে। গতকাল সোমবার শিশা-পোরশা আঞ্চলিক সড়কে কাজীপাড়া মোড় নামক স্থানে দুর্ঘনাটি ঘটে।
পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আলম জানান, নিহত আব্দুল খালেক উপজেলার মিশকিনপুর গ্রামের জিল¬ুর রহমানের ছেলে। আহতরা হলেন নওগাঁ নদর উপজেলার চকপ্রসাদ গ্রামের রমজান আলীর ছেলে বাস ড্রাইভার মুকুল (৩৫) পোরশা উপজেলা দেউলিয়া গ্রামের রনজিৎ-এর ছেলে রতন (৩০) বরগ্রামের মকছেদ (৪৫) বালিজান গ্রামের উপেন (৫০) ও সাপাহার উপজেলার বেহটোর গ্রামের এনামুল হক (৩৫)। আহতদের মধ্যে মকচেদের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতলে ও অন্যদের পেরশা উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

কোন মন্তব্য নেই: