Banar

বুধবার, ৪ জুন, ২০১৪

নওগাঁয় ইজিবাইক চালককে শ্বাসরোধ করে হত্যা


নওগাঁ জেলা সংবাদদাতা ঃ নওগাঁর মহাদেবপুরে এক ইজিবাইক চালককে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে গতকাল বুধবার সকাল ৯টার দিকে মহাদেবপুর-মাতাজীহাট সড়কের ঝলঝলি মাঠ থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম রুহুল আমিন রনি (২৮)। সে উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের বামনসাতা সরদারপাড়া গ্রামের আব্দুল কুদ্দুস সরকারের ছেলে।
জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মহাদেবপুর বাজার থেকে এক দম্পতি রনির ইজিবাইক ভাড়া করে মাতাজীহাটে নামক স্থানে যাবার জন্য ভাড়া করে। কিন্তু অনেক রাত হলেও রনি বাড়িতে না ফিরলে পরিবারের সদস্যরা চিন্তিত হয়ে পড়ে।
এ বিষয়ে মহাদেবপুর থানার ওসি এনায়েত উদ্দিন জানান, সকাল ৯টার দিকে উপজেলার ঝলঝলি মাঠে নিহত রনির লাশ এলাকাবাসী দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়। রনিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে তিনি প্রাথমিকভাবে ধারনা করছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্ত্ততি চলছে।#

কোন মন্তব্য নেই: