Banar

মঙ্গলবার, ১৭ জুন, ২০১৪

নওগাঁয় আগুনে পুড়ে প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি


নওগাঁ জেলা সংবাদদাতা ঃ নওগাঁ সদর উপজেলার কুমাইগাড়ী গ্রামে বাড়িঘর আগুনে পুড়ে প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। খবর পেয়ে নওগাঁর ফায়ার সার্ভিস ইউনিট ১ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রনে আনে। সোমবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। বাড়ির মালিক আাফসার আলী জানান, তিনি কুমাইগাড়ী গ্রামে ১১ রুম বিশিষ্ট টিনের ঘর করে বিধবা বিলকিস এবং খুকি নামে দুই মহিলাকে দেখাশোনার দায়িত্ব দেন। তারা প্রায় ১৫ বছর যাবত সেখানে বসবাস করে আসছিল। সোমবার রাত ১টার দিকে দুবৃর্ত্তরা বাড়ির চারিদিকে আগুন লাগিয়ে দেয়। এতে ৬টি ছাগল, এক মন চাল, ৫মন ধান, পোশাক আশাক সহ প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। বিলকিস জানান, রাতে দুবৃর্ত্তরা বাড়ির চারিদিকে আগুন লাগিয়ে দিলে তা বুঝতে পেরে বাড়ীর দরজা ভেঙ্গে বাহিরে আসি। পরে স্থানীয়া এবং ফায়ার সার্ভিস এসে আগুন নিভায়। নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছিল।#

কোন মন্তব্য নেই: