Banar

সোমবার, ১৬ জুন, ২০১৪

নওগাঁর সাপাহারে মৎস্য সংরক্ষণে ফরমালিনের ব্যবহার নিয়ন্ত্রণ ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষে কর্মশালা


নওগাঁ জেলা সংবাদদাতা ঃ নওগাঁর সাপাহারে মৎস্য সংরক্ষণে ফরমালিনের ব্যবহার নিয়ন্ত্রণ ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে গতকাল সোমবার উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য অফিসার মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন মিঞা। এ ছাড়াও উপজেলা মৎস্য অধিদপ্তরের সহকারী নূরুন নবী প্রমূখ উপস্থিত ছিলেন। উপজেলার ২৫ জন মৎস্য জীবি ও মৎস্য ব্যবসায়ীদের নিয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কোন মন্তব্য নেই: