Banar

রবিবার, ১৫ জুন, ২০১৪

রাণীনগর প্রেস ক্লাবের সংবর্ধনা ও মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত


নওগাঁ জেলা সংবাদদাতা ঃ গতকাল রবিবার সকাল ১০টায় নওগাঁর রাণীনগর প্রেস ক্লাবের উদ্যোগে রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যানদের সংবর্ধনা ও মৌসুমী ফল উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এদিন প্রেস ক্লাব ভবনে  রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আল ফারুক জেমস,ভাইস্ চেয়ারম্যান অধ্যক্ষ হারুনূর রশিদ ও মহিলা ভাইস চেয়ারম্যান ছনিয়া ইসলাম কে রাণীনগর প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রেসক্লাব সভাপতি এস.এম.সাইফুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রাণীনগরের বিশিষ্ট সমাজ সেবক ও প্রকৌশলী মোঃ নবির উদ্দিন খাঁন। এছাড়াও বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ নাজমুল হক, উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আল ফারুক জেমস্, ,ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ হারুনূর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান ছনিয়া ইসলাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম পাটওয়ারী, প্রেস ক্লাবের উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গির আলম, কাজী গোলাম কিবরিয়া, সাবেক সভাপতি সাদেকুল ইসলাম প্রমুখ।#

কোন মন্তব্য নেই: