Banar

বুধবার, ৪ জুন, ২০১৪

নওগাঁয় সাপাহারে পুলিশের বাধায় আমবাগানে শিবিরের এ পস্নাস সংবর্ধনা অনুষ্ঠিত


নওগাঁ জেলা সংবাদদাতা : পুলিশের বাধায় ইসলামী ছাত্রশিবির নওগাঁর সাপাহার উপজেলা শাখার এ পস্নাস সংবর্ধনা অডিটরিয়ামে করতে দেয়নি। অবশেষে আমবাগানে সংবর্ধনাটি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল পাঁচটায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা শিবির সভাপতি মোঃ নাসির উদ্দীন। সাপাহার উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুন নূরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নওগাঁ জেলা শিবিরের সেক্রেটারী মোঃ আব্দুর রহিম, নওগাঁ কলেজ ছাত্রশিবিরের অর্থ সম্পাদক মোসত্মফা খালিদ। অনুষ্ঠানে শতাধিক ছাত্রদের হাতে ক্রেষ্ট ও বিভিন্ন  উপহার সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ। শিবিরের এ পস্নাস সংবর্ধনা করতে না দেয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা জামায়াত-শিবিরের নেতৃবৃন্দ। এতে বিবৃতি দিয়েছেন জেলা পশ্চিম জামায়াতের আমীর ও ধামইরহাট উপজেলা চেয়ারম্যান মোঃ মঈন উদ্দীন, জেলা পশ্চিম জামায়াতের সেক্রেটারী আইনুল হক, জেলা শিবির সভাপতি নাসির উদ্দীন, জেলা সেক্রেটারী আব্দুর রহিম।#

কোন মন্তব্য নেই: