জেলা প্রতিনিধি : রবিবার দিবাগত রাতে
নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরের চার মাথায় আমরা ক জন শিল্প গোষ্ঠীর উদ্যোগে
রবীন্দ্র-নজরুল জন্ম জয়ন্তি পালন উপলক্ষে আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা
হয়। বিশিষ্ট মুক্তিযোদ্ধা মঈনুল ইসলাম ময়েন এতে সভাপতিত্ব করেন। নওগাঁ-৩
(মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি’ ছলিম উদ্দিন তরফদার সেলিম এতে প্রধান অতিথি এবং
মহাদেবপুর উপজেলা চেয়ারম্যান আব্দুস সাত্তার নান্নু এতে বিশেষ অতিথি হিসাবে
উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন বিশিষ্ট রবীন্দ্র গবেষক আতাউল হক
সিদ্দিকী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হারুন অর রশীদ, রাজশাহী শিল্পকলা
একাডেমীর কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সাল, কবি আব্দুস ছাত্তার মন্ডল,
মহাদেবপুর ইউএনও আমিনুর রহমান প্রমুখ। শেষে রবীন্দ্র ও নজরুল সঙ্গীত পরিবেশন করে
রুমঝুম, আঁচল, অর্নি, স্বর্ণ প্রমুখ। #

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন