Banar

শনিবার, ৭ মার্চ, ২০১৫

মান্দায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত ॥ অপর ২জন আহত

মান্দা(নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর মান্দায় বাড়ি থেকে উপজেলার কুশুম্বা মসজিদে মোটর সাইকেল যোগে আসার  পিছন দিক নওগাঁ থেকে রাজশাহী গামী অজ্ঞাত একটি ট্রাক চাপা দিলে লুৎফর রহমান (৪০) নামে এক মোটর সাইকেল আরোহীর ঘটনাস্থলেই মর্মান্তিকভাবে মৃত্যু ঘটেছে। গতকাল শুক্রবার  বেলার সাড়ে ১০টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের কুশুম্বা হাবিবুর রহমানের ইট ভাটা মোড় নামক স্থানে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে । প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন সকালে চাঁপাই নবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার ব্রজউন গ্রামের মৃত গুলবর রহমানের ছেলে লুৎফর রহমান তার শ্যালক একই গ্রামের আব্দুস সালামের ছেলে রাকিবুল হাসান(২৩) ও নিয়ামতপুর উপজেলার আদমপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে শাহিনূর রহমান(২৮) কুশুম্বা মসজিদে আসার পথ্যিমধ্যে উক্ত স্থানে পৌঁছলে ঘাতক ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই গুলবর নিহত হন।অপর দু’জন আহত হয়েছেন। আহতদেরকে প্রথমে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থার অবনতি হওয়ায় রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন জানান, মামলা ও লাশের ময়না তদন্ত হয়নি। লাশ পরিবারের নিকট দিয়ে দেয়া হয়েছে।

কোন মন্তব্য নেই: