জেলা প্রতিনিধি: নওগাঁর মান্দায় উপজেলা ছাত্র শিবিরের উদ্যোগে জিপিএ -৫ প্রাপ্তদের সংবর্ধনা দেয়া হয়েছে।এ উপলক্ষে গত বৃহস্পতিবার স্থানীয় ইসলামী সমাজ কল্যান পরিষদ হল রুমে বেলা সাড়ে ৮ টায় এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আগত শিক্ষার্থীদের ফুলের স্টিক দিয়ে বরণ করে নেয়া হয়। পরে শিবির সেক্রেটারী গোলাম মোস্তফা মিঠুর উপস্থাপনায় সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা শিবির সভাপতি সিরাজুল ইসলাম। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও জামায়াতের উপজেলা আমীর অধ্যাপক আব্দুর রশিদ। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন শিবিরের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক শাহিন আহম্মদ খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নওগাঁ জেলা পূর্ব আমীর খ. ম আব্দুর রাকিব, জেলা শিবির সভাপতি নাসির উদ্দিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মিডিয়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল মালেক, রাবির শিক্ষা ও স্কুল কার্যক্রম সম্পাদক রফিকুল ইসলাম, রাজশাহীর শহর শাখার কনটেস্টের পরিচালক মোবারক হোসেন। জিপিএ -৫ প্রাপ্তদের মধ্যে আতিকুর রহমান,নুসরাত জাহান নিশা।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতের উপজেলা সেক্রেটারী আমিনুল ইসলাম, অফিস সম্পাদক আমিনুল ইসলাম প্রমূখ। শেষে ২৫০জন জিপিএ -৫ প্রাপ্তদের মাঝে ক্রেষ্ট ও বইপত্র প্রদান করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন