Banar

বুধবার, ১৮ জুন, ২০১৪

সাপাহার সীমামেত্ম বি এস এফ’র নির্যাতনে বাংলাদেশী গরম্ন ব্যাবসায়ী আহত


নওগাঁ জেলা সংবাদদাতাঃ নওগাঁ’র সাপাহার উপজেলার হাপানিয়া সীমামেত্ম বি এস এফ এর প্রহার ও অমানুষিক নির্যাতনে বাবু (২২) নামের এক বাংলাদেশী গরম্ন ব্যাবসায়ী মারত্নক ভাবে আহত হয়েছে। আহত বাবু উপজেলার হাপানিয়া আন্দারদীঘি গ্রামের কাশেম আলীর পুত্র। বি জি বি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে গত মঙ্গলবার সন্ধার দিকে বাবুসহ ওই এলাকার বেশ কয়েকজন গরম্ন ব্যাবসায়ী অবৈধ পন্থায় উপজেলার হাপানিয়া সীমামত্ম এলাকার ২৩৫ নং পিলার এলাকা দিয়ে ভারতে প্রবেশ করে। এসময় ভারতের পান্নাপুর বি এস এফ ক্যাম্পের টহলরত সীমামত্মরক্ষী বি এস এফ তাদের পিছু ধাওয়া করলে অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও বাবু বি এস এফ এর হাতে ধরা পড়ে। বি এস এফ সদস্যরা তাকে ধরে শারীরিক প্রহারসহ তার উপর অমানুষিক নির্যাতন চালায়। এর পর তারা তাকে কাঁটা তারের বেড়া ঘেঁষে  ফেলে রেখে যায়। পরে রাত ৯টার দিকে তার আত্নীয় স্বজনরা এ সংবাদ জানতে পেরে তাকে সেখান থেকে উদ্ধার করে রাত সাড়ে দশটার দিকে সাপাহার হাসপাতালে ভর্তি করে। নির্যাতনের শিকার আহত বাবু স্থানীয় সাপাহার হাসপাতেল ভর্তি রয়েছে। #

কোন মন্তব্য নেই: