নওগাঁ জেলা সংবাদদাতাঃ পারিবারিক নির্যাতন প্রতিরোধে নওগাঁয় পলস্নীশ্রীর
যৌন ও প্রজনন স্বাস্থ্যে নারীর অধিকার বিষয়ক শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক
নান্নু। বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অক্সফার্ম নোভিব এর সহযোগীতায়
বেসরকারি সংস্থা পলস্নীশ্রী এ আয়োজন করে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম
হাসিনা আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার
পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আনজুমান আরা, পলস্নীশ্রীর প্রকল্প সমন্নয়কারী শাহনাজ পারভীন,
জেলা এলায়েন্স কমিটির আহবায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান পারভীন আকতার,
ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট স,ম সায়েম
উদ্দিন ও শবনম মোসত্মারি কলি, জেলা মহিলা পরিষদের সাধারন সম্পাদিকা নূরজাহান বেগম,
প্রোগ্রাম ফ্যাসিলিটিটর রুপবানু আকতার, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদ
আকতার, প্রভাষক শেখ মিজানুর রহমান, এ্যাডঃ অনুরম্নদ্ধ সুমন প্রমুখ বক্তব্য রাখেন।#

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন