Banar

সোমবার, ১৬ জুন, ২০১৪

পোরশায় সড়ক দূর্ঘটনায় নিহত-১ : আহত ৭


নওগাঁ জেলা সংবাদদাতা ঃ নওগাঁর পোরশায় সড়ক দূর্ঘটনায় আব্দুল খালেক(৪৭) নামের এক ব্যাক্তি নিহত ও অপর ৭জন গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার নওগাঁ থেকে ছেড়ে আসা নিতপুরগামী সিলেট জ- ১১-০৩২২ নাম্বারের একটি লোকাল বাস পোরশা উপজেলার নোচনাহার পেদাপাড়া মোড় নামক স্থানে বিকাল ৩টার সময় পৌঁছলে নিয়ন্ত্রন হারিয়ে বাসটি খাদে পড়ে দুমড়ে মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলে পোরশা উপজেলার নিসিন্তিপুর গ্রামের জিল্লুর রহমানের পুত্র আব্দুল খালেক(৪৭) নিহত হন। এ ঘটনায় আহত হন প্রায় ৭জন নারী-পুরুষ। আহতদের সকলকে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর বাস চালক ও হেলপার পলাতক রয়েছে। #

কোন মন্তব্য নেই: