নওগাঁ জেলা সংবাদদাতা ঃ সামাজিক ক্ষমতায়ন কর্মসূচী ব্র্যাক সাপাহার শাখার আয়োজনে স্থানীয় সরকার উন্নয়ন বিষয়ক এক এ্যাডভোকেসি ওয়ার্কশপ গতকাল রোববার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত এ্যাডভোকেসি সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন। বিষেশ অতিথি ভাইস চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ আলী মাষ্টার মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ মোরশেদা পারভীন, উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী,সদর ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম চৌধুরী বেনু, তিলনা ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান কল্লোল, পাতাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ তরিকুল ইসলাম, ব্র্যাকের ফিল্ড কো-অডিনেটর মোঃ আতাউর রহমান, মাঠ সংগঠক মোসাঃ শীমা পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন। ছিলেন। অনুষ্ঠানে উপজেলার সরকারী কর্মকর্তা, জনপ্রতিধি ও সুশীল সমাজের অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন্য
১৫ জুন/২০১৪
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন