Banar

শনিবার, ২১ জুন, ২০১৪

সরকার ২০১৯ সালের জাতীয় নির্বাচনের পূর্বে আর কোন আলোচনায় বসবে না। -------স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

নওগাঁ জেলা সংবাদদাতাঃ স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী জাতীয় নির্বাচনের আগে নির্বাচন নিয়ে কাহারও সঙ্গে আর কোনো আলোচনার সুযোগ নেই। তিনি বলেন, গত জাতীয় নির্বাচনের পর বিএনপি বর্তমান সরকারকে অবৈধ বলে আখ্যায়িত করলেও আবার এখন তারা আলোচনায় বসার জন্য প্রস্তাব দিচ্ছে। কিন্তু বর্তমান সরকার ২০১৯ সালের জাতীয় নির্বাচনের পূর্বে আর কোনো আলোচনায় বসবে না। তিনি নওগাঁ বাসীর উদ্দেশ্যে বলেন, আব্দুল জলিলের রক্তে ভেজা নওগাঁর সার্বিক উন্নয়নে সবাইকে আওয়ামী লীগের পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি ছাত্রলীগের উদ্দেশে আরও বলেন, সৎ, মেধাবী ও সাহসী ছাত্রলীগ আমরা দেখতে চাই। যে ছাত্রলীগ সন্ত্রাস মুক্ত আধুনিক বাংলাদেশ বিনির্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে। তিনি শনিবার দুপুরে নওগাঁ শহরের নওজোয়ান মাঠে জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। জেলা ছাত্রলীগের সম্মেলন কমিটির সভাপতি মহসীন আলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি  ও জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট ফজলে রাবিব বকু, সাধারণ সম্পাদক আব্দুল মালেক এমপি, জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার এমপি, ইসরাফিল আলম এমপি, সাধন চন্দ্র মজুমদার এমপি, সেলিম উদ্দীন তরফদার এমপি ও সানজিদা খানম এমপি, সাবেক এমপি শাহীন মনোয়ারা হক, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, সাধারন সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম প্রমুখ বক্তব্য রাখেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত সন্মেলন চলছিল। পরে বিকেলে ১৪ দল আয়োজিত কেন্দ্রীয় শহীদ মিনারে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।#




কোন মন্তব্য নেই: