Banar

শনিবার, ২১ জুন, ২০১৪

নিটল গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ এর সাথে নওগাঁ চেম্বার অফ কমার্স এন্ড্র ইন্ড্রাষ্টির উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত

নওগাঁ জেলা সংবাদদাতাঃ বিশিষ্ট শিল্পপতি নিটল গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ এর আগমন উপলক্ষ্যে নওগাঁ চেম্বার অফ কমার্স এন্ড্র ইন্ড্রাষ্টির উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের দ্বীন টাওয়ার মিলনায়তনে চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রি এর আয়োজন করে। নওগাঁ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রির সভাপতি মোহাম্মদ আলী দ্বীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে নিটল গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ, এফবিসিসিআই এর প্রথম সহ-সভাপতি আবুল কাশেম আহমেদ, এফবিসিসিআই এর পরিচালক আব্দুল ওয়াহেদ, এফবিসিআই এর সাবেক পরিচালক মাহবুব ইসলাম ও সুলতান আহমেদ, জয়পুরহাট চেম্বারের সভাপতি আমিনুল বারী, নওগাঁ চেম্বারের সাবেক সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম, নওগাঁ চেম্বারের সিনিয়র সহ-সভাপতি ইলিয়াস তুহীন রেজা, নওগাঁ পৌরসভার মেয়র নাজমুল হক সনি, পরিচালক আলহাজ্ব নূরুল ইসলাম, পরিচালক আতাউর রহমান খোকা প্রমুখ বক্তব্য রাখেন। এর আগে তিনি হেলিকাপ্টার যোগে ঢাকা থেকে রওনা হয়ে সকাল ১১টায় জেলা পুলিশ লাইনস মাঠে অবতরন করেন। সেখানে নওগাঁ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রির পরিচালক বৃন্দরা তাকে ফুলে শুভেচ্ছা জানান। পরে তিনি নওগাঁ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাষ্টির ভবন পরিদর্শন করেন।

২১ জুন/২০১৪

কোন মন্তব্য নেই: