Banar

রবিবার, ৮ জুন, ২০১৪

রাণীনগরে ভটভটি উল্টে ১ জন নিহত : আহত ৪


নওগাঁ জেলা সংবাদদাতাঃ রবিবার সকালে নওগাঁর রাণীনগওে ভটভটি উল্টে রেজাউল ইসলাম (৪৬) একজন নিহত ও অপর ৪ জন মারাত্মক আহত হয়েছে। রাণীনগর থানার ওসি আব্দুল্লাহ্ আল মাসউদ চৌধুরী জানান, সকালে উপজেলার কালিগ্রাম গ্রামের মাছ ব্যবসায়ী রেজাউল ভটভটি যোগে মাছ কেনার জন্য বাড়ী থেকে গুয়াতা যাবার পথে আবাদপুকুর-পতিসর পাকা সড়কের গুয়াতা গ্রামের কাছে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে ভটভটিটি সড়কের পাশে উল্টে যায়। এতে রেজাউল ও ভটভটির চালকসহ অপর ৩ যাত্রী মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার রেজাউলকে মৃত ঘোষণা করেন। আহত রফিকুল ইসলাম (৩৮) ও সোহাগ হোসেনের (৩২) অবস্থার অবনতি ঘটলে তাদেরকে নওগাঁ সদও হাসপাতালে স্থানান্তর করা হয়। এব্যাপারে রাণীনগর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। #

কোন মন্তব্য নেই: