নওগাঁ জেলা সংবাদদাতাঃ নওগাঁর সাপাহার উপজেলার আদাতলা সীমামত্ম এলাকা থেকে
আব্দুর রহিম নামের এক বাংলাদেশী যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমামত্মরক্ষীী
বাহিনী বিএসএফ। গতকাল রোববার ভোরে তাকে ধরে নিয়ে যাওয়ার পর গতকাল দুপুরে সীমামত্ম এলাকায় বর্ডার গার্ড
বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমামত্মরক্ষী বাহীনির (বিএসএফ) কর্মকর্তাদের মধ্যে
পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও ওই যুবককে ফেরত দেয়া হয়নি। ৪৬ বিজিবি কমান্ডিং অফিসার
মেজর জসিম উদ্দীন জানান গতকাল রোববার ভোরে আদাতলা সীমামত্ম এলাকার ২৪২/১৩ নম্বর
পিলারের কাছে অবৈধ পথে গরম্ন আনতে গেলে আব্দুর রহিমকে ধরে নিয়ে যায় ভারতের
রাঙ্গামাটি ক্যাম্পের বিএসএফ সদস্যরা। পরে ঘটনা জানতে পেরে তাকে ফেরত আনতে
সীমামেত্মর জিরো পয়েন্টে এক পতাকা বৈঠকের আহবান করে বিএসএফকে চিঠি দেয়া হয়। দুপুর
১ টার দিকে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও বিএসএফ রহিমকে ফেরত না দিয়ে ভারতীয় থানা
পুলিশের কাছে সোপর্দ করে। পতাকা বৈঠকে ৪৩ বিজিবি ও বিএসএফ রাঙ্গামাটি ক্যাম্পের
কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আব্দুর রহিম সাপাহার উপজেলার দক্ষিন পাতারী গ্রামের
হযরত আলীর ছেলে। #

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন