Banar

রবিবার, ১৫ জুন, ২০১৪

সাপাহারে ১বস্তা ফেন্সীডিল উদ্ধার


নওগাঁ জেলা সংবাদদাতা ঃ সাপাহারে পুলিশ গত শনিবার রাতে এক মাদক ব্যাবসায়ীর পিছু ধাওয়া করে সাপাহার আশড়ন্দ রাস্তার ভাতকাড়া মোড় হতে বস্তা ভর্তি ১৪৩ বোতল ভারতীয় ফেন্সীডিল উদ্ধার করেছে।পুলিশ সূত্রে জানা  গেছে ওই রাতে সাপাহার থানার এ এস আই বুল বুল সঙ্গীয় ফোর্স নিয়ে এক আসামী ধরার জন্য ওই রাস্তার জবই মোড়ে ওঁত পেতে অবস্থান করে। এমন সময় রাত্রি সাড়ে ন’টার দিকে আই হাই, পাতাড়ী সীমান্ত এলাকার দিক হতে একটি মোটর সাইকেলে চেপে দু’জন ব্যক্তি একটি ভর্তি বস্তা বহন করে সাপাহার উপজেলা সদরের দিকে দ্রুত বেগে আসছে। তারা খুব দ্রুত গতিতে জবই মোড় অতিক্রম করলে তাদের মোটর সাইকেলটি পুলিশের নজরে পড়ে। এসময় পুলিশ আসামী ধরা বাদ দিয়ে ওই মোটর সাইকেলের পিছু ধাওয়া করলে পিছনে পুলিশ লেগেছে মাদক ব্যাবসায়ী বিষয়টি বুঝতে পেরে এক সময় ভাতকাড়া নামক মোড়ে এসে মোটর সাইকেল হতে ফেন্সীডিলের বস্তাটি ফেলে দিয়ে দ্রুত সরিয়ে পড়ে। পুলিশ সেখান থেকে ফেন্সীডিলের বস্তাটি পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং অফিসার ইনচার্জ ওসি নুর ইসলামের উপস্থিতিতে বস্তা খুলে ১৪৩ বোতল ফেন্সীডিল পাওয়া যায়। এ বিষয়ে থানায় তাৎক্ষনিক স্পেশাল আইনে একটি মামলা রুজু হয়েছে।#

কোন মন্তব্য নেই: