Banar

রবিবার, ২২ জুন, ২০১৪

নওগাঁয় জুয়েলারী ক্লাষ্টার উদ্যোক্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত



নওগাঁ জেলা সংবাদদাতা : নওগাঁয় জুয়েলারী ক্লাষ্টার উদ্যোক্তাদের সাথে নিডস এসেসমেন্ট ফর ক্লাষ্টার ডেভলপমেন্ট এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে শহরের একটি হোটেলে ক্ষুদ্র ও মাঝারী শিল্প ফাউন্ডেশন আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি নওগাঁ জেলা শাখার সভাপতি মোঃ তৌফিকুল ইসলাম বাবু। সভায় বক্তব্য রাখেন এসএমই ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার মোঃ জয়নাল আবেদিন, বাংলাদেশ জুয়েলার্স সমিতি নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ রাজু, নওগাঁ জেলা চাউল কল মালিক গ্রম্নপের সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেন চকদার প্রমুখ নেতৃবৃন্দ। সভায় সরকারী ভাবে জরম্নরী ভিত্তিতে জুয়েলারী ব্যবসার জন্য পৃথক নীতিমালা প্রনয়ন, জুয়েলারী ব্যবসায়ীদের সহজ শর্তে ব্যাংক ঋণ প্রদান, স্বর্ণের নিরাপত্তা প্রদান করার দাবী জানানো হয়। এসএমই ফাউন্ডেশনের পক্ষ থেকে বিষয়গুলো নিয়ে সরকারের সাথে আলোচনা অমেত্ম কার্যকরী সিদ্ধামত্ম গ্রহনের আশ্বাস দেয়া হয়। #

কোন মন্তব্য নেই: