Banar

সোমবার, ২৩ জুন, ২০১৪

নওগাঁয় আওয়ামীলীগের ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নওগাঁ জেলা সংবাদদাতাঃ নওগাঁয় জেলা আওয়ামীলীগের উদ্যোগে নানা কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হয়েছে ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী। সোমবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোল করা হয়। এরপর জাতীর জনক বঙ্গবন্ধু মেখ মুজিবর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয় এবং  কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী’র কর্মসূচী শুরু হয়। দলীয় কার্যালয়ে সর্বসত্মরের নেতাকর্মীদের উপস্থিতিতে দলের আ’লীগের সাধারন সম্পাদক স্থানীয় সাংসদ মোঃ আব্দুল মালেক এমপি জাতীয় পতাকা এবং জেলা আওয়ামীলীগেরসহ-সভাপতি আলহাজ্জ এ কিউ, এম ওয়াহেদুজ্জামান বাদশা দলীয় পতাকা উত্তোলন করেন। পরে দলীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগেরসহ-সভাপতি আলহাজ্জ এ কিউ, এম ওয়াহেদুজ্জামান বাদশা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও নওগাঁ সদর আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মালেক । এসময় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামীলীগের কাজী রেজাউল ইসলাম, পৌর আওয়ামলীগের সভাপতি দেওয়ানস ছেকার আহম্মেদ শিষান, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শাকিল আহম্মেদ বাদল, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি শাহনাজ বেগম, জেলা ছাত্রলীগের নবনির্বিাচিত সভাপতি রহমানিয়া আলম রিজভী, সাধারন সম্পাদক বিমান কুমার রায়সহ জেলা আওয়ামীলীগের শ্রমীকলীগ, সেচ্ছা সেবকলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সহ সকল অঙ্গ সংগঠনের সর্বসত্মরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#
 ২৩জুন/২০১৪

কোন মন্তব্য নেই: