জেলা প্রতিনিধি ঃ নওগাঁয় বেটার সেক্সুয়াল এন্ড প্রডাক্টিভ হেল্থ এন্ড
রাইটস ফর ইয়ং পিপল এফেক্টেট এইচআইভি শীর্ষক প্রকল্পের পরিচিতির জন্য এক
সেনসিটাইজেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি)
গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন
করে।
এসিডির
প্রোগ্রাম কো-অর্ডিনেটর মনিরুল ইসলাম পায়েল এতে সভাপতিত্ব করেন। এ অনুষ্ঠানে বিশেষ
অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মেহেদী-উল-শহিদ, সহকারী পুলিশ সুপার এএফএম
হুমায়ুন কবির, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান। অন্যান্যের
মধ্যে সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডাঃ কাজী মিজানুর রহমান, জেলা
প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক সুমন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ কায়েস
উদ্দিন, এবং এসিডির কর্মকর্তা নাহিদ সুলতানা বর্ষা বক্তব্য রাখেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন