জেলা প্রতিনিধি : ‘‘আইন মেনে বিয়ে, পদ্ধতি জেনে সংসার, বিশের পরে
সন্তান, তারুণ্যের তিন অঙ্গিকার’’ এই প্রতিপাদ্য নিয়ে পরিবার পরিকল্পনা,
মা-শিশুস্বাস্থ্য ও সপ্তাহ ব্যাপী প্রচার উপলক্ষ্যে নওগাঁয় র্যালী ও আলোচনা সভা
অনুষ্ঠিত হয়েছে। র্যালীটির উদ্বোধন ও আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন জেলা
প্রশাসক মোঃ এনামুল হক।
সোমবার
সকালে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসন চত্বর থেকে একটি র্যালী
বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় সেখানে এসে শেষ হয়। পরে
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ড.কুস্তরি
আমিনা কুইনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে ডা: কামরুল আহসান টিপু, ডা: রেজাউর
রহমান খাঁন, ডা: মাহফুজুর রহমান, সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার জহুরুল ইসলাম
প্রমূখ বক্তব্য রাখেন। বক্তারা একটি সুখি সুন্দর ছোট পরিবার গড়ে তুলতে পরিবার
পরিকল্পনার আধুনকি পদ্ধতির ব্যবহার করা উচিত বলে জানান। র্যালীতে বিভিন্ন
বেসরকারি সংস্থার প্রায় দুই শতাধিক নারী-পুরুষ অংশ গ্রহন বরেন। #

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন