Banar

সোমবার, ২৩ জুন, ২০১৪

নওগাঁ জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা : রিজভী সভাপতি, বিমান সম্পাদক

নওগাঁ জেলা সংবাদদাতাঃ  এক বছরের জন্য ছাত্রলীগ নওগাঁ জেলা শাখার কমিটি ঘোষনা করা হয়েছে। সোমবার বিকেলে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারন সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম স্বাক্ষরিত এক ঘোষনাপত্রে রহমানিয়া আলম রিজভীকে সভাপতি ও বিমান কুমার রায়কে সাধারণ সম্পাদক করে ১২১ সদস্য বিশিষ্ট নুতন কমিটি ঘোষনা করা হয়। জেলা ছাত্রলীগের সম্মেলন কমিটির সভাপতি মহসীন আলী চৌধুরীর সভাপতিত্বে জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট ফজলে রাবিব বকু, সাধারণ সম্পাদক আব্দুল মালেক এমপি, জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার এমপি, ইসরাফিল আলম এমপি, সাধন চন্দ্র মজুমদার এমপি, সেলিম উদ্দীন তরফদার এমপি, সানজিদা খানম এমপি, সাবেক এমপি শাহীন মনোয়ারা হক, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, সাধারন সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম রায় প্রমুখ। #

কোন মন্তব্য নেই: