নওগাঁ জেলা সংবাদদাতা : নওগাঁর ধামইরহাটে বেসরকারী সংস্থা ব্র্যাক অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেইঞ্জ এর উদ্দ্যোগে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসুচীতে অতিদরিদ্রদের অংশগ্রহন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: হেমায়েত উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মঈন উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখরাজুল ইসলাম চৌধুরী ও মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম। এছাড়া অন্যান্যের মধ্যে উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা মোশাররফ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, পল্লীসমাজ সভানেত্রী মরিয়ম বেগম, প্রেসক্লাবের সভাপতি আব্দুল মালেক, ব্র্যাকের নওগাঁ জেলা প্রতিনিধি রেজাউল করিম খান, ব্র্যাক অতিদরিদ্র কর্মসূচীর জেলার কমিউনিটি মোবিলাইজার ছাদেকুল আলম প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যাকের সোশ্যাল কমিনিকেটর শেখ আব্দুল করিম।#
২৪ জুন / ২০১৪

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন