নওগাঁ জেলা
সংবাদদাতাঃ শুক্রবার দুপুরে নওগাঁর মান্দায় যাত্রীবাহী ভটভটি উল্টে ছয়জন মারাত্মক
আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মান্দা-রাজশাহী সড়কের মান্দা ফেরিঘাটের দিক
থেকে আসা একটি যাত্রীবাহী ভটভটিটি বিজয়পুর মোড় নামক স্থানে বিপরীত দিক থেকে আসা
অপর একটি ভটভটিকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাসত্মার পাশে উল্টে যায়। এতে
ভটভটির নিচে চাপা পড়ে চালক বিল্টু (৩৫), যাত্রী মরিয়ম খাতুন (১১), মর্জিনা বিবি
(৩০), মিনা বিবি (৩৩), নিলুফা বিবি (৩০), ভানু বিবি (২০) আহত হন। স্থানীয়রা
তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করান। সেখানে ভটভটির চালক
বিল্টুর অবস্থার অবনতি ঘটলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানামত্মর করা
হয়। আহত মর্জিনা বিবি জানান, আত্মীয়ের মানত দিতে কুসুম্বা মসজিদে যাবার পথে তারা
দুর্ঘটনার শিকার হয়েছেন। তারা নওগাঁ সদর উপজেলার বলিহার ইউনিয়নের ফারাদপুর গ্রামের
বাসিন্দা। #

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন