Banar

রবিবার, ২২ জুন, ২০১৪

পত্নীতলায় ডাকাত সংঘটিত



নওগাঁ জেলা প্রতিনিধি : রবিবার ভোর রাতে নওগাঁর পত্নীতলায় ডাকাতি সংঘটিত হয়েছে। উপজেলার পাটিচরা ইউনিয়নের বাগুড়িয়া গ্রামের মৃত নির্মল চন্দ্রের ছেলে শ্রী উৎপল চন্দ্র জানান, মুখোশ পড়া ২০-২৫ জনের একদল শসস্ত্র ডাকাত তাদের বাড়ির প্রাচীর টপকে ভীতরে ঢুকে ঘরের দরজার ছিটকি ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। তারা বাড়ীর লোকজনদের ছোরা, চাইনিজ কুড়াল, রামদা সহ নানা অস্ত্রের মুখে জিম্মি করে রেখে আলমারির তালা ভেঙ্গে নগদ ত্রিশ হাজার টাকা ও ৩ ভরি ওজনের স্বর্ণাঅলংকার লুট করে নিয়ে পালিয়ে যায়। ডাকাতদল আধাঘন্টাব্যাপী লুটপাট চালিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায়। রবিবার দুপুরে এব্যাপারে পত্নীতলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পত্নীতলা থানার ওসি আব্দুর রফিক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। #

কোন মন্তব্য নেই: