নওগাঁ জেলা সংবাদদাতা : নওগাঁর পোরশা
উপজেলা থেকে ঢাকা, চট্টগ্রামসহ সারাদেশে বিক্রির জন্য ছেড়ে যাওয়া আমের ট্রাক
থামিয়ে পুলিশের বেপরোয়া চাঁদাবাজী ও হয়রানীর প্রতিবাদে রবিবার দুপুরে আম
ব্যবসায়ীরা বিক্ষোাভ মিছিল ও ইউএনও’র মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ
করেছে। পোরশা উপজেলার আড়তের মোড়ে আম ব্যবসায়ী সমিতির সভাপতি জোনাইদুর রহমান শাহ ও
সাধারণ সম্পাদক মোসত্মফা শাহের নেতৃত্বে শত শত আম ব্যবসায়ী পুলিশের বেপরোয়া
চাঁদাবাজীর প্রতিবাদে আমের আড়ত বন্ধ রেখে এ কর্মসুচি পালন করেন। পরে আম সমিতির
নেতৃবৃন্দ পুলিশের বেপরোয়া চাঁদাবাজী ও হয়রানী অবিলম্বে বন্ধের দাবী জানিয়ে পোরশা
উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার উদ্দীনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একটি
স্মারকলিপি প্রদান করেন। পোরশার আম ব্যবসায়ীদের অভিযোগ, মহাসড়কের বিভিন্ন স্থানসহ
রাজধানীর গাবতলী, আমিন বাজার, মগবাজারসহ বিভিন্ন চেকিং পয়েন্টে পুলিশ আমের ট্রাক
আটকিয়ে রাখছে ২-৩ দিন। আমে ফরমালিন মিশ্রিত আছে অভিযোগ তুলে মোটা অংকের চাঁদা দাবী
করছে। চাঁদার টাকা দিলে আম ছাড়া পাচ্ছে, আর না দিলে ফরমালিন মিশ্রিত আম আখ্যায়িত
করে আমগুলো সিজ করা হচ্ছে। পুলিশ প্রশাসন অতি সত্বর নওগাঁর পোরশার আম ব্যবসায়ীদের
এ হয়রানী ও ট্রাক থেকে চাঁদাবাজী বন্ধ না করলে নওগাঁর পোরশা উপজেলা থেকে সারাদেশে
সকল প্রকার আম সরবরাহ বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছেন সমিতির নেতৃবৃন্দ। #

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন