নওগাঁ জেলা সংবাদদাতা : বুধবার দিবাগত রাতে নওগাঁর রাণীনগরে থানা পুলিশ অভিযান চালিয়ে বাংলা মদ, গাঁজা ও বিয়ার সহ মিজানুর রহমান (৩৮) ও জাহিদুল ইসলাম (২৪) নামে দু’সহোদরকে গ্রেফতার করেছে। রাণীনগর থানার ওসি আব্দুল্লাহ আল-মাসউদ চৌধুরী জানান, রাত ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পারইল হাটখোলা এলাকার একটি মাঠ থেকে ৮ লিটার বাংলা চোলাই মদ, ২০ পুরিয়া গাঁজা ও ৩ বোতল বিয়ারসহ পারইল গ্রামের দারাজ উদ্দিনের দুই ছেলেকে আটক করা হয়। এব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে নওগাঁ কোর্টে চালান দেয়া হয়। #
১৯জুন/২০১৪
১৯জুন/২০১৪

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন