নওগাঁ জেলা সংবাদদাতাঃ
নওগাঁর সাপাহার হতে প্রকাশ্যে দিনের বেলায় ছিনতাই কৃত একটি ট্রলি সহ দুই
ছিনতাইকারীকে জয়পুর হাটের ক্ষেতলাল
উপজেলা হতে আটক করেছে সাপাহার থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে
গত ৭মে জয়পুর হাটের দুই ছিনতাইকারী পত্নীতলা উপজেলার করমজাই মোড় হতে দিনের বেলায়
ওই গ্রামের আতাউর নামের এক ট্রলি ড্রাইভারকে তরমুজের ভাড়ার কথা বলে তার ট্রলিটি
সাপাহার উপজেলার খঞ্জনপুর এলাকায় নিয়ে আসে। এখানে এসে ছিনতাই কারীরা কৌশলে ট্রলি
ড্রাইভার আতাউরকে পানের সাথে চেতনা নাশক ঔষধ খাইয়ে অজ্ঞান করে ফেলে রেখে তার
ট্রলিটি ছিনতাই করে পালিয়ে যায়। এর পর স্থানীয় লোকজন অচেতন অবস্থায় আতাউরকে
সাপাহার হাসপাতালে ভর্তি করে। পরে তার জ্ঞান ফিরলে সব ঘটনা জানা যায় এবং ১৪মে সে এ
বিষয়ে সাপাহার থানায় একটি মামলা দায়ের করে। মামলা দায়েরের পর পুলিশ ছিনতাইকারীদের
মোবাইল ট্যাকিংকরে গত মঙ্গলবার ভোর ৫টার দিকে জয়পুর হাট জেলার ক্ষেতলাল উপজেলার জিয়াপুর গ্রামের তাদের নিজ
বাড়ী হতে তাদের আটক করে। সে সাথে একই গ্রামের রাজিব এর বাড়ী হতে ছিনতাইকৃত সেই
ট্রলিটিও আটক করে সাপাহার থানায় নিয়ে আসে। আটককৃত ছিনতাইকারী দু’জন হচ্ছেন জয়পুর
হাট জেলার ক্ষেতলাল উপজেলার জিয়াপুর
গ্রামের মৃত মোকসেদ আলীর পুত্র জুয়েল (৩২) ও একই গ্রামের আজাহার কাজীর পুত্র
সিদ্দিক কাজী (৩০)। রাসত্মায় ছিনতাইয়ের বিষয়ে পুলিশ তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করে
কোর্টে চালান করেছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন