নওগাঁ জেলা সংবাদদাতা ঃ নওগাঁর ধামইরহাটে সর্প দংশনে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। উপজেলার বিহারীনগর চকপ্রসাদ গ্রামে গতকাল মঙ্গলবার মজিবর রহমান ও তার স্ত্রী তহমিনা খাতুন (২৫) প্রতিদিনের ন্যায় রাতে শয়ন ঘরে শুয়ে পড়েন। ঘুমন্ত অবস্থায় রাত আনুমানিক ৪টার দিকে একটি বিষধর সাপ তহমিনার পায়ে দংশন করে। তাংক্ষনিক তাকে স্থানীয় কর্ণাই গ্রামের ওঝা তমিজ উদ্দিনের নিকট নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তহমিনা খাতুন মারা যান।#
২৪ জুন /২০১৪

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন