নওগাঁর মান্দায় এক গ্রামে স্বামীর নির্যাতনে তুলি(২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে গরীব বলে মৃত্যুর ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে মান্দা উপজেলার নুরুল্ল্যাবাদ ইউনিয়নের কালীগ্রামে রোববার বিকেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার উক্ত গ্রামের ভারত প্রবাসীর (অজ্ঞাত) ছেলে সুমন(২৮) তার স্ত্রী তুলির সাথে দীর্ঘদিন ধরে ঝগড়া-বিবাদ চলে আসছিল। ঘটনার দিন বিকেল ৫ টায় এ নিয়ে স্ত্রীর সাথে ঝগড়া-বিবাদ লেগে যায়। এক পর্যায়ে গৃহবধূ তুলিকে বেদম মারপিট করে। অবস্থা বেগতিক দেখে স্ত্রী তুলির নিজের ব্যবহৃত শাড়ী পেঁিচয়ে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করে। পরদিন সকালে সংবাদ পেয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুর রাজ্জাক উপ-পরিদর্শক শরিফুল ইসলামকে ঘটনাস্থলে পাঠান। সকাল ১০টায় মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুর রাজ্জাক ও উপ-পরিদর্শক মিজানুর রহমান ঘটনাস্থলে পৌঁছে। পরে রহস্যজনক কারণে দায়িত্ব পরিবর্তন করে উপ-পরিদর্শক মিজানুর রহমানকে দেওয়া হয়। এতে এলাকাবাসীর মনে নানা সন্দেহ দেখা দেয়। ঘটনার পর থেকে স্বামী সুমন পলাতক রয়েছে। তবে গৃহবধূর পরিবারের লোকজন এ সময় উপস্থিত হতে না পারায় তাদের মন্তব্য নেয়া সম্ভব হয়নি। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, তুলি গলার নিচে নিজের ব্যবহৃত শাড়ী পেঁিচয়ে আত্মহত্যা করেছে বলে তার স্বামী সুমন জানিয়েছেন। তবে গৃহবধূর পিতার পরিবার ঘটনাটি হত্যাকান্ড বলে অভিযোগ করতে পারেন। এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ না দেয়ায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন