নওগাঁর মান্দায় গতকাল সোমবার বিকেলে ফিলিস্থিনের গাজায় বর্বর ইয়াহুদী ইসরাইলের নগ্ন হামলার প্রতিবাদে মান্দা উপজেলার তৌহিদী জনতার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল বের হয়ে নওগাঁ-রাজশাহী মহাসড়কের ফেরিঘাটের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা আমিনুল ইসলাম,আবু বকর সিদ্দিক, আবু শিহাব,আমিনুল ইসলাম,রফিকুল ইসলাম, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিরাজুল ইসলাম,আব্দুল হালিম সাব্বির প্রমূখ। বক্তারা ফিলিস্থিনের গাজায় বর্বর ইয়াহুদী ইসরাইলের ৩১দিন ধরে চলা নগ্ন হামলায় ফিলিস্থিনী শিশুদের নারকীয় হত্যাযজ্ঞ বন্ধসহ অবিলম্বে হামলা বন্ধের জোর দাবী জানান।
১১ আগস্ট/২০১৪
১১ আগস্ট/২০১৪

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন