নওগাঁ জেলা সংবাদদাতাঃ নওগাঁর ধামইরহাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই বরযাত্রী
মারা গেছে। এ ঘটনায় আরো ৪ বরযাত্রী আহত হয়েছে। শুত্রবার রাতে উপজেলা সদরে এ
দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন উপজেলার বীরগ্রামের রাম মর্মুর ছেলে শৈয়লেন মর্মু
(২০) ও একই গ্রামের গোলাপ হেমরোমের ছেলে সঞ্জিত হেমরোম (১৬)। গতকাল বৃহস্পতিবার
বীরগ্রামের থেকে আদিবাসিদের এক বিয়েতে বাস যোগে গাইবান্ধা উপজেলার গোবিন্দগঞ্জে
যায়। শুক্রবার বিয়ে সম্পন্ন করে বরের বাড়ী ফির ছিল। রাত ১২টার দিকে উপজেলা সদরের
নিকট এলে কয়েক জন বরযাত্রীরা চলমত্ম বাসের ছাদে উঠে নাচছিল। এমন সময় রাসত্মার
পার্শ্বে একটি গাছের ডালের সাথে বাড়ী খেয়ে ৬জন বরযাত্রী মাটিতে পড়ে যায়। আহতদের
উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নেয়া হলে শৈয়লেন মর্মু রাতেই
মারা যায়। শনিবার ভোর রাতে সঞ্জিত হেমরোম চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। অপর আহত ৪
জনকে জয়পুরহাট ও ধামইরহাট উপজেলা স্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধামইরহাট
থানার অফিসার ইনচার্জ (তদমত্ম) মোঃ নাজমুল হক বলেন, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্ত্ততি চলছে।#
২১
জুন/২০১৪
+21.06.2014.jpg)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন