Banar

বৃহস্পতিবার, ৫ জুন, ২০১৪

শহদী রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের ৩৩তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে নওগাঁয় ফ্রি চিকিৎসা, স্বেচ্ছায় রক্তদান, স্মরন সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


জেলা প্রতিনিধিঃ শহদী রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের ৩৩তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে নওগাঁয় ফ্রি চিকিৎসা, স্বেচ্ছায় রক্তদান, স্মরন সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দিনব্যাপী শহরের নওজোয়ান মাঠে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন এর আয়োজন করে। জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র নাজমুল হক সনি স্বেচ্ছায় রক্তদান করে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন। এসময় অন্যান্যের মধ্যে নওগাঁ চেম্বার অফ কর্মাস এর সাবেক সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির প্রতিষ্ঠাতা আহবায়ক অধ্যক্ষ আব্দুল কাইয়ুম, সাবেক সাধারন সম্পাদক শমআল কাফি তুহিন, স্বেচ্ছাসেবক সাংগঠনিক সম্পাদক তৌফিকুর রহমান খান লালু, বিগ্রেড সভাপতি ভিপি খোকন জিয়া, হাঁপানিয়া ইউপি চেয়ারম্যান দেওয়ান মোস্তাক আহমেদ রাজা, জেলা যুবদলের সহ-সভাপতি এবং সদর থানা যুবদলের সভাপতি সরদার সাইফুল ইসলাম সাজু, যুবদলের সাবেক আহবায়ক আবু হাসান মাসুদ, জেলা ছাত্রদলের আহবায়ক খাইরুল আলম গোল্ডেন, কলেজ ছাত্রনেতা অপু প্রমূখ উপস্থিত ছিলেন। দিনব্যাপী ফ্রি চিকিৎসায় স্ত্রীরোগ ও নিঃসন্তান দম্পতির চিকিৎসক ডাঃ মানজুদা খাতুন পপি, ডাঃ গোলাম সারওয়ার, মেডিকেল অফিসার ডাঃ আব্দুল মান্নান, ডাঃ আব্দুল মতিন, কার্ডিওলোজিষ্ট ডাঃ মাকসুদুল হক রিপন এবং নওগাঁ সদর হাসপাতাল ব্লাড ব্যাংক ও প্যাথলজি স্বেচ্ছাসিবী সংস্থা অংশ গ্রহন করেন।#

কোন মন্তব্য নেই: