জেলা প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী উপজেলার ভান্ডারপুর গ্রামে বিদ্যুৎ
স্পৃষ্ট হয়ে স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে বাড়ীর নষ্ট হয়ে যাওয়া ভ্যাটিক্যাল
টিবওয়েল মেরামত করতে গিয়ে বাড়ীর বিদ্যুতায়িত টিবওয়েল সাথে জড়িয়ে তারা আহত হয়।
তাদের দ্রম্নত উদ্ধার করে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে
ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তার আব্দুল হামিদ(৫৫) ও এজিদা বেগমকে(৪৬) কে মৃত
ঘোষণা করেন।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, ভান্ডারপুর
গ্রামের আব্দুল হামিদের বাড়ীর ভ্যাটিক্যাল টিবওয়েলটি বুধবার রাতে অকেজো হয়ে যাওয়ায়
পানি উঠছিল না। টিবওয়েল মেরামত করার জন্য
আব্দুল হামিদ ওই সময় যান। গিয়ে টিবওয়েল ধরে দাঁড়িয়ে থাকে দেখে এজিদা বেগম
তাকে ডাকতে ডাকতে গিয়ে স্পর্শ করেন। এতে তিনিও বিদ্যুতায়িত টিবওয়েল সাথে জড়িয়ে
তারা আহত হন। তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য
কমপেস্নক্সে ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। তিনি আরও
জানান, তাদের ঘরের মধ্যে থেকে বিদ্যুতের
লুজ তারের মাধ্যমে বাড়ীর বাহিরে নিয়ে যায়। তাদের অজামেত্ম বিদ্যুতের তার ছিদ্র হয়ে
টিবওয়েল বিদ্যুতায়িত হয়ে মর্মামিত্মক ঘটনাটি ঘটে। এ ব্যপারে থানায় একটি ইউডি মামলা
দায়ের করা হয়েছে।#

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন