নওগাঁ জেলা
সংবাদদাতাঃ অগণতান্ত্রিক ভাবে জেলা কৃষক লীগের সম্মেলন বন্ধ করার জন্য নওগাঁয় কৃষক
লীগের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধায় জেলার কৃষক লীগের আয়োজনে
আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা কৃষক লীগের সাবেক
সদস্য সচীব আব্দুল ওয়াহাব লিখিত বক্তব্যে বলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড:
ফজলে রাববী বকুর সঙ্গে কোন আলোচনা না করে, কোন দাওয়াত পত্র ছাড়াই সম্মেলন করতে
যাচ্ছে যা দৃষ্টিকটু ও অবৈধ। কেন্দ্রীয় কৃষক লীগের পক্ষ থেকে নওগাঁ, বগুড়া ও
জয়পুরহাট কৃষক লীগের কার্যক্রম দেখার জন্য চার জন নেতাকে দায়িত্ব দেওয়া হয়। তাদের
মধ্যে তিন জনের সঙ্গে কোন আলোচনা ছাড়াই এ সম্মেলনের ব্যবস্থা যা সঠিক নয়। জেলার ছয়
জন সাংসদ এর মধ্যে চার জনকে বাদ দিয়েই সম্মেলন করতে যাচ্ছে। উক্ত সম্মেলনের ঘোর
বিরোধী মাননীয় সাংসদরা।
প্রয়াত নেতা মরহুম
আব্দুল জলিলের দেওয়া ছক অনুসারে যারা প্রত্যেক উপজেলার সম্মেলন করেছেন তাদের
সকলকেই বাদ দেওয়া যুক্তিযুক্ত নয়। জেলা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের মধ্যে
বিভক্ত করার জন্য একদল কাজ করে যাচ্ছে তাদেরকে প্রতিহত করার জন্য ঐক্যবদ্ধ
আন্দোলনের প্রয়োজন। অধিকাংশ উপজেলার উপস্থিত ছাড়াই সম্মেলন করতে যাচ্ছে যা বৈধ না।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন