নওগাঁ জেলা সংবাদদাতাঃ অবশেষে
পুর্নবাসনের প্রতিশ্রুতিতে নওগাঁর সাপাহারে বিবাদমান জমিতে গড়ে ওঠা ভূমিহীন মুসলিম
পাড়াটি উচ্ছেদ করা হয়েছে।
সাপাহার
উপজেলা প্রশাসনের উপস্থিতিতে শুক্রবার সকালে ওই পরিবারের লোকজনদের দিয়েই ভূমিহীন
পাড়াটি উচ্ছেদ করা হয়। পাড়ার লোকজন নিজেরাই নিজদের বাড়ীগুলি ভেঙ্গে গুড়িয়ে দেয়।
এসময় উপজেলা চেয়ারম্যান শামসুল আলম শাহ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন
মিঞা, গোয়ালা ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল, সাবেক চেয়ারম্যান ইব্রাহিম হোসেন,
অধ্যক্ষ আব্দুন নুর সহ গন্যমান্য ব্যক্তিরা সেখানে উপস্থিত ছিলেন।
উপজেলার
হাপানিয়া শিয়ালমারী গ্রামের পার্শ্বে এক খন্ড বিবদমান খাস জমিতে গত ডিসেম্বর মাসের
দিকে স্থানীয় ৫০টি মুসলিম ভূমিহীন ও ১০টি আদিবাসী পরিবার যৌথ ভাবে ঘর বাড়ী নির্মান
করে বসবাস শুরু করে। কিন্তু হঠাৎ করে গত ৩ জুন রহস্যজনক কারনে এলাকার কিছু আদিবাসী
পরিবারের লোকজন জোর পূর্বক ওই পাড়াতে এসে মুসলিম পরিবার গুলির মধ্যে ঢুকে পড়ে জবর
দখল নেয়ার চেষ্টা করে। এতে উভয় পক্ষের মধ্যে মৃদু সংঘর্ষ হলেও যে কোন মহুর্তে
রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে উপজেলা
প্রশাসন ঘটনা স্থলে গিয়ে এলাকার আইন সৃংখলা পরিস্থিতি সমুন্নত রাখার স্বার্থে ওই
স্থানে সরকারী ভাবে একটি আবাশন প্রকল্প গড়ে তুলে সেখানে তাদেরকে পুর্নবাসন করার
প্রতিশ্রুতি দেন। প্রশাসনের এ ধরনের প্রতিশ্রুতি পেয়েই ভূমিহীন ওই পরিবারগুলি
তাদের নিজ নিজ বাড়ী ঘর ভেঙ্গে ফেলে সেখান থেকে সরে পড়ে। এলাকায় এখন আতংকের
পরিবর্তে শান্ত পরিবেশ বিরাজ করছে বলে এলাকবাসী জানিয়েছেন। #
.jpg)
.jpg)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন