Banar

রবিবার, ৮ জুন, ২০১৪

নওগাঁয় কৃষক লীগের সংবাদ সম্মেলন ত্যাগী নেতাদের সমন্বয়ে নতুন আহবায়ক কমিটি গঠনের দাবি


নওগাঁ জেলা সংবাদদাতা  : অবৈধ ও অগণতান্ত্রিক ভাবে কৃষক লীগের কমিটি গঠন না করে প্রকৃত ও ত্যাগী নেতা কর্মিদের সমন্বয়ে নওগাঁ জেলা কৃষক লীগের আহবায়ক কমিটি গঠনের দাবি জানিয়েছেন কৃষক লীগের স্থানীয় নেতৃবৃন্দ। রবিবার বিকেলে নওগাঁ জেলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই দাবি করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা কৃষক লীগের সাবেক সদস্য সচীব আব্দুল ওয়াহাব।
লিখিত বক্তব্যে তিনি বলেন,  গত ৭ জুন শনিবার নওগাঁ জেলা কৃষক লীগের তথা কথিত সম্মেলনে নতুন কমিটি গঠনের অপচেষ্টা করা হয়। সেই সম্মেলনে জেলার ১১ টি উপজেলার মধ্যে ৭ টি উপজেলার কোন নেতৃবৃন্দই উপস্থিত ছিলেন না। সম্মেলন প্রস্ত্তত কমিটি গোপনে ইতোপূর্বে বহিষ্কৃত নেতাদের সাথে নিয়ে সম্মেলন আহবান করায় জেলার ৬ টি সংসদীয় আসনের ৫ জন সাংসদই উপস্থিত ছিলেন না। জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড: ফজলে রাববী বকুর সঙ্গে কোন আলোচনা না করে এ সম্মেলন করেছে যা দৃষ্টিকটু ও অবৈধ। কেন্দ্রীয় কৃষক লীগের পক্ষ থেকে নওগাঁ, বগুড়া ও জয়পুরহাট কৃষক লীগের কার্যক্রম দেখার জন্য চার জন নেতাকে দায়িত্ব দেওয়া হয়। তাদের মধ্যে তিন জনের সঙ্গে কোন আলোচনা ছাড়াই কৃষক লীগের কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি আসাদুর রহমান গোলাপ গোপনে এ সম্মেলন করার চেষ্টা করে। এছাড়া সদর আসনের সাংসদ ছাড়া বাকি ৫ টি আসনের সাংসদকে আমন্ত্রন না জানানোর কারনে ত্যাগী নেতা কর্মিরা সম্মেলনটি অবৈধ ও অগণতান্ত্রীক আখ্যা দিয়ে বর্জন করেন। নেতা কর্মিদের তোপের মুখে সম্মেলনটি সফল হয়নি। তিনি অভিযোগ করে বলেন, স্থানীয় এমপি আব্দুল মালেকের নির্দেশে আয়োজিত ৭ জুনের ওই সম্মেলনকে কেন্দ্র করে দলের নেতা কর্মিদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষক লীগ নেতা অনীমেশ দাস, আব্দুল লতিফ, মহিউদ্দিন, মাহবুব খান, বেলায়েত হোসেন, সাইফুল ইসলাম, মিজানুর রহমান টপি, আতাহার হোসেন প্রমূখ। এসময় তারা অবিলম্বে জেলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ ও কৃষক লীগের ত্যাগী নেতৃবৃন্দদের সম্বন্বয়ে একটি নতুন সর্বজন গ্রহনযোগ্য নওগাঁ জেলা কৃষক লীগের আহবায়ক কমিটি গঠনের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে দাবি জানান।# 


কোন মন্তব্য নেই: