Banar

মঙ্গলবার, ১২ আগস্ট, ২০১৪

ভারতীয় টিভি বন্ধের নির্দেশ চেয়ে হাইকোর্টে রিট

ভারতীয় টিভি চ্যানেল বন্ধের নির্দেশ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার এ রিট দায়ের করা হয়। এর আগে ৩ আগস্ট ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশে ভারতীয় টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধে পদক্ষেপ গ্রহণের নির্দেশ চেয়ে সরকারকে একটি আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এখলাস উদ্দিন ভূঁইয়া । জনস্বার্থে তিনি নোটিশটি পাঠান। নোটিশে সরকারের তথ্য মন্ত্রণালয়, তথ্য সচিব এবং বাংলাদেশ টেলিরেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণের জন্য বলা হয়েছে। সে সময় তিনি বলেন, ‘বাংলাদেশে ভারতীয় টেলিভিশন সম্প্রচার হওয়ার ফলে সামাজিক অবক্ষয় দেখা দিয়েছে। অর্থনীতিতেও এর বিরূপ প্রভাব পড়েছে। ভারতীয় চ্যানেল দেখে ‘পাখি’ ড্রেস কিনতে না পেরে বাংলাদেশি এক কিশোরী আত্মহত্যা করেছে। স্ত্রী স্বামীকে তালাক দিয়েছে।’সে সময় তিনি আরো জানান, ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশে ভারতীয় টেলিভিশনের সম্প্রচার বন্ধ না হলে উচ্চ আদালতে রিট আবেদন করা হবে।

কোন মন্তব্য নেই: