নওগাঁ প্রতিনিধি ঃ নওগাঁয় ২৮টি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে শহরের তাজের মোড় পার-নওগাঁ মহল্লার মরছুলা বালিকা উচ্চ বিদ্যালয়ের পার্শ্বের একটি গলি থেকে পরিত্যাক্ত অবস্থায় বোমাগুলো উদ্ধার করে পুলিশ।
নওগাঁ সদর মডেল থানার ওসি জাকিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে শহরের তাজের মোড় পার-নওগাঁ মহল্লার মরছুলা বালিকা উচ্চ বিদ্যালয়ের পার্শ্বের একটি গলি মধ্যে ময়লার স্তুপে পুঁতে রাখা অবস্থায় ২৮টি পোট্রোল বোমা উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্দেহমুলক ভাবে শহরের ডিস ক্যাবল ব্যবসায়ী জাহিদুল ইসলাম জেমী এবং তার কর্মচারী নিপেন চন্দ্রকে গ্রেফতার করা হয়েছে। তবে ধারনা করা হচ্ছে, শহরে নাশকতা চালানোর উদ্দেশ্যে এগুলো লুকিয়ে রাখা হয়েছিল। এ ব্যাপারে নওগাঁ সদর মডেল থানায় একটি মামলা হয়েছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন