Banar

শনিবার, ৭ মার্চ, ২০১৫

নওগাঁর মহাদেবপুরে সড়ক দূর্ঘটনায় নিহত দুই


নওগাঁ প্রতিনিধি ঃ নওগাঁর মহাদেপুরে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত হয়েছে। গতকাল বুধবার সকালে নওগাঁ-রাজশাহী মহাসড়কের মহাদেবপুর উপজেলার বাগাচারা নামক স্থানে একটি দ্রুতগামী ট্রাক একটি ভ্যানকে চাপা দিলে এই দুঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন- রমজান আলী (২০) ও সমিরন চন্দ্র (৫০)। নিহত রমজান আলী নওগাঁ সদর উপজেলার ফারাতপুর গ্রামের আতাউর রহমানের ছেলে এবং সমিরন চন্দ্র একই গ্রামের মৃত জতীস চন্দ্রের ছেলে। এ ঘটনায় আহত ভ্যান চালক আব্দুর রহমানকে উদ্ধার করে চিকিৎসার জন্য মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মহাদেবপুরের নওহাটা পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল হাকিম জানান, সকালে বড়ই বিক্রির জন্য রমজান ও সমিরন চন্দ্র রিকশা ভ্যানে করে নওগাঁ শহরে যাচ্ছিলেন। এ সময় নওহাটাগামী একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে সামনের দিক থেকে এসে তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তারা। ঘটনার পর খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশগুলো উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মহাদেবপুর থানায় মামলা দায়ের হয়েছে।
০৪ ফেব্রুয়ারী’১৫

নওগাঁ পিটিআই সুপারের অপসারনের দাবীতে প্রশিক্ষনার্থীদের ক্লাশবর্জন

নওগাঁ প্রতিনিধি ঃ নওগাঁয় পিটিআইয়ের সুপারিনটেনডেন্টের অশালীন ও অসৌজন্যমুলক আচরনের প্রতিবাদ এবং তাকে অপসারনের দাবীতে ক্লাশবর্জন করেছেন প্রশিক্ষনার্থীরা। গতকাল বুধবার সকাল থেকে প্রশিক্ষনার্থীরা তাদের ক্লাশবর্জন করে মাঠে সমবেতভাবে অবস্থান গ্রহন করেছেন। এদিকে দুপুরে জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও জেলা প্রশাসকের নিকট স্মারক লিপি প্রদান করা হয়েছে।
জানা গেছে, পিটিআইয়ের সুপারিনডেন্ট খন্দকার দ্বীন মোহাম্মদ নানাভাবে প্রশিক্ষনার্থীদের হেয় করে আসছিলেন। হোষ্টেলে নিত্যদিনের প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করতে অনাগ্রহ প্রকাশ করে থাকেন। এমনকি একটি বৈদ্যুতিক বাল্বের প্রয়োজন হলে প্রশিক্ষনার্থীদের নিজের অর্থে ক্রয় করতে বলেন।
এ বিষয়ে পিটিআইয়ের প্রশিক্ষনার্থী সুলতানা রাজিয়া ও আতিয়া নাসরীন বলেন, এ্যসেম্বলীর সময় সকল প্রশিক্ষনার্থীদের পিটি করার নামে দুহাত উপরে উঠাতে নির্দেশ দেন। মহিলা প্রশিক্ষনার্থীরা এতে অশালীন মনে করে হাত উপরে উঠাতে আপত্তি করলেও তিনি তা মানতে নারাজ। প্রশিক্ষনার্থীদের কমন রুমের জন্য সরকারী বরাদ্দকৃত দৈনিক পত্রিকা সরবরাহ করা হয়না। এছাড়াও প্রশিক্ষনার্থী মুক্তা বানু, তারিকুল ইসলাম, ওহাববিন ফজল, শহিদুল ইসলাম ও মাহফুজ একই অভিযোগ করে বলেন, প্রশিক্ষনার্থীদের পিতা-মাতার বা নিকট আত্মীয়দের অসুখ বিসুখের কারনে ছুটির প্রয়োজন হলে তিনি তাদের ছুটি দেননা। তিনি বলেন পিতা-মাতা কে ? এখানে আমি যা বলবো তাই হবে। এটি একটি জেলখানা। জেলখানার নিয়ম কানুন সবাইকে মেনে চলতে হবে। বেশি বাড়াবাড়ি করলে একেবারে অর্জিনাল জেলখানায় পাঠিয়ে দিবো।
এ ব্যাপারে পিটিআইয়ের সুপার খন্দকার দ্বীন মোহাম্মদ তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করে বলেন, প্রশিক্ষনার্থীরা পিটিআইয়ের নিয়মকানুন মানতে চায় না। তাদের নিয়মের মধ্যে আনতে চাইলে তারা বিক্ষুব্ধ হয়েছেন।

নওগাঁয় ২৮টি পেট্রোল বোমা উদ্ধার : গ্রেফতার ২

নওগাঁ প্রতিনিধি ঃ  নওগাঁয় ২৮টি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে শহরের তাজের মোড় পার-নওগাঁ মহল্লার মরছুলা বালিকা উচ্চ বিদ্যালয়ের পার্শ্বের একটি গলি থেকে পরিত্যাক্ত অবস্থায় বোমাগুলো উদ্ধার করে পুলিশ।
নওগাঁ সদর মডেল থানার ওসি জাকিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে শহরের তাজের মোড় পার-নওগাঁ মহল্লার মরছুলা বালিকা উচ্চ বিদ্যালয়ের পার্শ্বের একটি গলি মধ্যে ময়লার স্তুপে পুঁতে রাখা অবস্থায় ২৮টি পোট্রোল বোমা উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্দেহমুলক ভাবে শহরের ডিস ক্যাবল ব্যবসায়ী জাহিদুল ইসলাম জেমী এবং তার কর্মচারী নিপেন চন্দ্রকে গ্রেফতার করা হয়েছে। তবে ধারনা করা হচ্ছে, শহরে নাশকতা চালানোর উদ্দেশ্যে এগুলো লুকিয়ে রাখা হয়েছিল। এ ব্যাপারে নওগাঁ সদর মডেল থানায় একটি মামলা হয়েছে।

মঙ্গলবার, ১২ আগস্ট, ২০১৪

ভারতীয় টিভি বন্ধের নির্দেশ চেয়ে হাইকোর্টে রিট

ভারতীয় টিভি চ্যানেল বন্ধের নির্দেশ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার এ রিট দায়ের করা হয়। এর আগে ৩ আগস্ট ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশে ভারতীয় টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধে পদক্ষেপ গ্রহণের নির্দেশ চেয়ে সরকারকে একটি আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এখলাস উদ্দিন ভূঁইয়া । জনস্বার্থে তিনি নোটিশটি পাঠান। নোটিশে সরকারের তথ্য মন্ত্রণালয়, তথ্য সচিব এবং বাংলাদেশ টেলিরেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণের জন্য বলা হয়েছে। সে সময় তিনি বলেন, ‘বাংলাদেশে ভারতীয় টেলিভিশন সম্প্রচার হওয়ার ফলে সামাজিক অবক্ষয় দেখা দিয়েছে। অর্থনীতিতেও এর বিরূপ প্রভাব পড়েছে। ভারতীয় চ্যানেল দেখে ‘পাখি’ ড্রেস কিনতে না পেরে বাংলাদেশি এক কিশোরী আত্মহত্যা করেছে। স্ত্রী স্বামীকে তালাক দিয়েছে।’সে সময় তিনি আরো জানান, ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশে ভারতীয় টেলিভিশনের সম্প্রচার বন্ধ না হলে উচ্চ আদালতে রিট আবেদন করা হবে।

সোমবার, ১১ আগস্ট, ২০১৪

সাপাহারে প্রশাসনের হস্তক্ষেপে দু’টি বাল্য বিয়ে বন্ধ

নওগাঁর সাপাহারে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে আবারো দু’টি বাল্য বিবাহ বন্ধ হয়েছে। গতকাল সোমাবার দুপুরে নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন মিঞার নির্দেশে মহিলা বিষয়ক কর্মকর্তা এ কে এম ওয়াহিদুজ্জামান ও এস আই মনিরুল ইসলাম এ দু’টি বাল্য বিবাহ বন্ধ করেন। জানা গেছে উপজেলার খনঞ্জনপুর কাশিতাড়া গ্রামের হাসান আলী তার ৭ম শ্রেণীতে পড়–য়া দু’জমজ কন্যা মোসাঃ এরিনা খাতুন ও সেরিনা খাতুন এর বিবাহ ঠিক করে উপজেলার পাতাড়ী ও গোয়ালা গ্রামে। সে মোতাবেক দু’পক্ষেরই বরযাত্রীরা এসে উপস্থিত হয় বিয়ে বাড়ীতে। শুরু হয় বিয়ে পড়ানোর প্রস্তুতি সঠিক সময়ে এ সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মহিলা বিষয়ক কর্মকর্তা ও পুলিশকে পাঠিয়ে দেয় ওই বিয়ে বাড়ীতে। তৎক্ষনাত তারা সেখানে উপস্থিত হয়ে বন্ধ করে দেন বিয়েবাড়ীর সকল প্রকার কার্যক্রম বরযাত্রীদের পাঠিয়ে দেন নিজ নিজ বাড়ীতে। গ্রামের শত শত মানুষের উপস্থিতিতে বাল্য বিয়ের কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করে ১৮বছরের পূর্বে জমজ দু’বোনকে বিয়ে না দেয়ার অঙ্গিকার করান পিতাকে। ঠিক সময়ে এই বাল্য বিয়ে বন্ধ হওয়ায় মনের আনন্দে স্কুল জীবনে ফিরে যান জমজ দু’বোন এরিনা ও সেরিনা। উল্লেখ্য গত ৪আগষ্ট উপজেলার শীতলডাঙ্গা ফকির পাড়া গ্রামে ৫ম শ্রেণী পড়–য়া বেবী খাতুনের বিয়ে বন্ধ করেন উপজেলা নির্বাহী অফিসার।
১১আগষ্ট/২০১৪

ফিলিস্থিনের গাজায় বর্বর ইয়াহুদী ইসরাইলের হামলার প্রতিবাদে মান্দায় তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত

নওগাঁর মান্দায় গতকাল সোমবার বিকেলে ফিলিস্থিনের গাজায় বর্বর ইয়াহুদী ইসরাইলের নগ্ন হামলার প্রতিবাদে মান্দা উপজেলার  তৌহিদী জনতার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল বের হয়ে নওগাঁ-রাজশাহী মহাসড়কের ফেরিঘাটের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ  করে। পরে এক প্রতিবাদ সমাবেশ  অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা আমিনুল ইসলাম,আবু বকর সিদ্দিক, আবু শিহাব,আমিনুল ইসলাম,রফিকুল ইসলাম, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিরাজুল ইসলাম,আব্দুল হালিম সাব্বির প্রমূখ। বক্তারা ফিলিস্থিনের গাজায় বর্বর ইয়াহুদী ইসরাইলের ৩১দিন ধরে চলা নগ্ন হামলায় ফিলিস্থিনী শিশুদের নারকীয় হত্যাযজ্ঞ বন্ধসহ অবিলম্বে হামলা বন্ধের জোর দাবী জানান।
১১ আগস্ট/২০১৪

মান্দায় গৃহবধূ তুলির রহস্যজনক মৃত্যুর ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত

নওগাঁর মান্দায় এক গ্রামে স্বামীর নির্যাতনে তুলি(২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে গরীব বলে মৃত্যুর ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে মান্দা উপজেলার নুরুল্ল্যাবাদ ইউনিয়নের কালীগ্রামে রোববার বিকেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার উক্ত গ্রামের ভারত প্রবাসীর (অজ্ঞাত) ছেলে সুমন(২৮) তার স্ত্রী তুলির সাথে দীর্ঘদিন ধরে ঝগড়া-বিবাদ চলে আসছিল। ঘটনার দিন বিকেল ৫ টায় এ নিয়ে স্ত্রীর সাথে ঝগড়া-বিবাদ লেগে যায়। এক পর্যায়ে গৃহবধূ তুলিকে বেদম মারপিট করে। অবস্থা বেগতিক দেখে স্ত্রী তুলির নিজের ব্যবহৃত শাড়ী পেঁিচয়ে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করে। পরদিন সকালে সংবাদ পেয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুর রাজ্জাক উপ-পরিদর্শক শরিফুল ইসলামকে ঘটনাস্থলে পাঠান। সকাল ১০টায় মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুর রাজ্জাক ও উপ-পরিদর্শক মিজানুর রহমান ঘটনাস্থলে পৌঁছে। পরে  রহস্যজনক কারণে দায়িত্ব পরিবর্তন করে উপ-পরিদর্শক মিজানুর রহমানকে দেওয়া হয়। এতে এলাকাবাসীর মনে নানা সন্দেহ দেখা দেয়। ঘটনার পর থেকে স্বামী সুমন পলাতক রয়েছে। তবে গৃহবধূর পরিবারের লোকজন এ সময় উপস্থিত হতে না পারায় তাদের মন্তব্য নেয়া সম্ভব হয়নি। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, তুলি গলার নিচে নিজের ব্যবহৃত শাড়ী পেঁিচয়ে আত্মহত্যা করেছে বলে তার স্বামী সুমন জানিয়েছেন। তবে গৃহবধূর পিতার পরিবার ঘটনাটি হত্যাকান্ড বলে অভিযোগ করতে পারেন। এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ না দেয়ায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।  ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল  মর্গে পাঠানো হয়েছে। 
১১ আগস্ট/২০১৪

মঙ্গলবার, ২৪ জুন, ২০১৪

বন্ধ : ২৯ জুন থেকে ৬ আগস্ট পর্যন্ত সব স্কুল-কলেজ-মাদ্রাসা

ষ্টাপ রিপোটার ঃ আসন্ন পবিত্র রমজান, জুমা-তুল-বিদা, শব-ই-ক্বদর ও ঈদুল ফিতর উপলক্ষে দেশের সকল সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়-মাদরাসাসহ সমপর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান ২৯ জুন থেকে ৬ আগস্ট ২০১৪ পর্যন্ত বন্ধ থাকবে।
আজ মঙ্গলবার ২৪ জুন শিক্ষা মন্ত্রণাণয়ের এক আদেশে এ ছুটি ঘোষণা করেছেন।  এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোজার প্রথম দিন থেকেই সকল স্কুল কলেজ বন্ধ ঘোষণার নির্দেশ দেন।

ধামইরহাটে সর্প দংশনে গৃহবধুর মৃতু

নওগাঁ জেলা সংবাদদাতা  ঃ নওগাঁর ধামইরহাটে সর্প দংশনে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। উপজেলার বিহারীনগর চকপ্রসাদ গ্রামে গতকাল মঙ্গলবার মজিবর রহমান ও তার স্ত্রী তহমিনা খাতুন (২৫) প্রতিদিনের ন্যায় রাতে শয়ন ঘরে শুয়ে পড়েন। ঘুমন্ত অবস্থায় রাত আনুমানিক ৪টার দিকে একটি বিষধর সাপ তহমিনার পায়ে দংশন করে। তাংক্ষনিক তাকে স্থানীয় কর্ণাই গ্রামের ওঝা তমিজ উদ্দিনের নিকট নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তহমিনা খাতুন মারা যান।#


 ২৪ জুন /২০১৪

নওগাঁয় অতিদরিদ্রদের অংশগ্রহন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নওগাঁ জেলা সংবাদদাতা : নওগাঁর ধামইরহাটে বেসরকারী সংস্থা ব্র্যাক অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেইঞ্জ এর উদ্দ্যোগে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসুচীতে অতিদরিদ্রদের অংশগ্রহন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: হেমায়েত উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মঈন উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখরাজুল ইসলাম চৌধুরী ও মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম। এছাড়া অন্যান্যের মধ্যে উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা মোশাররফ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, পল্লীসমাজ সভানেত্রী মরিয়ম বেগম, প্রেসক্লাবের সভাপতি আব্দুল মালেক, ব্র্যাকের নওগাঁ জেলা প্রতিনিধি রেজাউল করিম খান, ব্র্যাক অতিদরিদ্র কর্মসূচীর জেলার কমিউনিটি মোবিলাইজার ছাদেকুল আলম প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যাকের সোশ্যাল কমিনিকেটর শেখ আব্দুল করিম।# 


২৪ জুন / ২০১৪

সোমবার, ২৩ জুন, ২০১৪

নওগাঁ জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা : রিজভী সভাপতি, বিমান সম্পাদক

নওগাঁ জেলা সংবাদদাতাঃ  এক বছরের জন্য ছাত্রলীগ নওগাঁ জেলা শাখার কমিটি ঘোষনা করা হয়েছে। সোমবার বিকেলে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারন সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম স্বাক্ষরিত এক ঘোষনাপত্রে রহমানিয়া আলম রিজভীকে সভাপতি ও বিমান কুমার রায়কে সাধারণ সম্পাদক করে ১২১ সদস্য বিশিষ্ট নুতন কমিটি ঘোষনা করা হয়। জেলা ছাত্রলীগের সম্মেলন কমিটির সভাপতি মহসীন আলী চৌধুরীর সভাপতিত্বে জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট ফজলে রাবিব বকু, সাধারণ সম্পাদক আব্দুল মালেক এমপি, জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার এমপি, ইসরাফিল আলম এমপি, সাধন চন্দ্র মজুমদার এমপি, সেলিম উদ্দীন তরফদার এমপি, সানজিদা খানম এমপি, সাবেক এমপি শাহীন মনোয়ারা হক, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, সাধারন সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম রায় প্রমুখ। #

আত্রাইয়ে ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল কিশোরী পপি

নওগাঁ জেলা সংবাদদাতাঃ  সোমবার দুপুরে নওগাঁর আত্রাই উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেয়েছে কিশোরী পপি। ইউএনও হেমন্ত হেনরী কুবি জানান, উপজেলার গন্ডগোহালী গ্রামের আব্দুল জলিলের মেয়ে গন্ডগোহালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী পপি খাতুনের (১২) সাথে তার পিতা হাটুয়িা দক্ষিণপাড়া গ্রামের আজাহার আলীর ছেলে ইমরান হোসেনের (১৫) সাথে বিয়ে ঠিক করেন। স্থানীয় জনতা তাকে বিষয়টি জানালে তিনি দুপুরে বিয়ে বাড়ীতে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে দেন। #
 ২৩জুন/২০১৪

মান্দায় প্রেমে ব্যর্থ হয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা

নওগাঁ জেলা সংবাদদাতাঃ নওগাঁর মান্দায় প্রেমে ব্যর্থ হয়ে এক কলেজ ছাত্রী বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। প্রেমিক উপজেলার রামনগর দাখিল মাদরাসার সহকারী শিক্ষক লোকমান আলী বিয়ে করতে অস্বীকার করায় আত্মহত্যার চেষ্টা করেন তিনি। এব্যাপারে ওই ছাত্রীর বাবা প্রতিকার চেয়ে মাদরাসার সুপারিনটেনডেন্ট এর নিকট অভিযোগ দিয়েছেন। জেলার নিয়ামতপুর উপজেলার রামগাঁ সাহাপুর গ্রামের ওই ছাত্রীর সাথে মাদরাসা শিক্ষক লোকমান আলীর মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিনের প্রেমের সুত্র ধরে ওই ছাত্রী তাকে বিয়ের জন্য চাপ দেন। গত ১৮ জুন বিয়ের কথা বলে ওই ছাত্রীকে মাদরাসার পিয়ন গিয়াস উদ্দিনের বাড়িতে ডেকে নেয়া হয়। সেখানে উভয়ের মধ্যে কথাকাটির এক পর্যায়ে শিক্ষক লোকমান আলী তাকে বিয়ে করতে অস্বীকার করেন। এতে ওই ছাত্রী ক্ষুব্ধ হয়ে বিষপান করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করিয়ে দেয়। চিকিৎসায় সুস্থ হবার পর গত শনিবার তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।
এদিকে ওই ছাত্রীর বাবা ঘটনায় প্রতিকার চেয়ে শুক্রবার মাদরাসা সুপারিনটেনডেন্ট শাহজাহান আলীর নিকট অভিযোগ দায়ের করেছেন। সুপার শাহজাহান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আবুল হোসেন জানান, আজ মঙ্গলবার ম্যানেজিং কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধামত্ম নেয়া হবে। তবে অভিযুক্ত শিক্ষক লোকমান আলীর সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি মোবাইলফোনটি রিসিভ করেন নি। #

মানসিক ভারসম্যহীন ভিনদেশী নাগরিক শিবরাম আর কতদিন সাপাহার হাসপাতালে ভর্তি থাকবেন?

নওগাঁ জেলা সংবাদদাতাঃ বাংলাদেশে অবৈধ ভাবে অনুপ্রবেশকারী মানসিক ভারসম্যহীন নেপালী নাগরিক শিবরাম দির্ঘ কুড়ি (২৫)দিন যাবত সাপাহার হাসপাতালে ভর্তি থাকলে ও তার উন্নত চিকিৎসা সহ  সরকারী বা বে-সরকারী ভাবে কোন আইনি ব্যাবস্থা নেয়া হয়নি। জানা গেছে, গত ১জুন রাসত্মায় দুর্ঘটনায়  দুই পা থেঁতলানো অবস্থায় মানসিক ভারসম্যহীন এই যুবককে স্থানীয় কিছু লোক সাপাহার হাসপাতালে ভর্তি করে দেয়। পরবর্তিতে জানা যায় উক্ত যুবক শিবরাম(২২) নেপালের নাগরিক। মারাত্নক আহত যুবকটিকে সাপাহার হাসপাতালের চিকিৎসকগন প্রাথমিক চিকিৎসা দেয়ার পর দ্রম্নত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থামত্মামত্মরের চেষ্টা চালালেও তার কোন লোক না থাকায় তা সম্ভব হয়নি। স্থানীয় হাসপাতালের সামর্থ অনুযায়ী চিকিৎসা দিয়ে শিবরামকে কোনমত সারিয়ে তোলার চেষ্টা করছে এখানকার চিকিৎসাকগন। শুরম্ন থেকে অন্য ভর্তী রোগীর আত্মিয় এক মহিলা শিবরামের দেখাশুনা করলেও সম্প্রতী তারা হাসপাতাল থেকে রিলিজ নিয়ে চলে যাওয়ায় শিবরামের দেখাশুনা করার লোকের অভাব দেখা দিয়েছে। উক্ত নেপালী যুবক শিবরামকে নিয়ে গত ৩জুন বেশ কয়েকটি দৈনিক পত্রিকা সহ অন লাইন পত্রিকায় এক রিপোর্ট প্রকাশ হলে বাংলাদেশেস্থ নেপাল দূতাবাস ও মানবাধিকার সংস্থা লাইট হাউস থেকে উক্ত শিবরামের খোঁজ খবর নিতে থাকে, কিন্তু রহস্যজনক কারনে পরবর্তিতে তারা থেমে যায়। সাপাহার থানা পুলিশ, উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় প্রশাসনের তরফ থেকে যেমন তার উন্নত চিকিৎসার ব্যাবস্থা করা হয়নি তেমনি অবৈধ ভাবে অনুপ্রবেশকারী ভিনদেশী নাগরিক শিবরাম কে আটকের ও কোন উদ্দ্যোগ নেয়নি সাপাহার থানা পুলিশ। বর্তমানে মানসিক ভারসম্যহীন এই যুবক সাপাহার হাসপাতাল বেডে শুয়ে শুয়ে মানবেতর জীবন করছে। এলাকাবাসীর প্রশ্ন অবৈধ ভাবে অনুপ্রবেশকারী ভিনদেশী নাগরিক শিবরাম পুলিশের চোখের সামনে আর কতদিন হাসপাতালে ভর্তি থাকবেন? এ ব্যাপারে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর ইসলামের সাথে আলাপ করলে তিনি জানান, আইনি জটিলতার কারণেই তাকে আটক বা গ্রেফতার করা হচ্ছেনা সে যে অন্য দেশের নাগরিক এমন কোন তথ্য বা প্রমান ও পাওয়া যাচ্ছেনা তবে অসহায় মানুষের সেবা করা উচিত তাই তার সেবা করতে হবে। এজন্য তিনি গতকাল সোমবার তার সেবায় কোন মতে চলা ফেরার জন্য দু’টি ক্রেস কিনে দেন। মানসিক ভারসম্যহীন এই যুবকের বিষয়ে হাসপাতালে কর্তব্যরত সুইপার শ্যামসুরতী এর সাথে আবারো কথা হলে তিনি জানান যে, পাগল ওই যুবককে এখন হাসপাতালের বেডে শুয়ে শুয়ে কোন কোন সময় নেপালী ও ভারতের ভজপুরী ভাষায় গান করতে দেখা যাচ্ছে। তবে তার কাছে গিয়ে তার নাম ও দেশ সম্পর্কে জিজ্ঞাবাদ করলে সে কোন কথা বলছেনা সারাক্ষন চুপ থাকছে। যুবকটি মাঝে মধ্যে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাসপাতাল হতে বেরিয়ে যাচ্ছে। লোকজনের ধারনা সে হয়ত আবারও কোন দুর্ঘটনার শিকার হতে পারেন। সে যে দেশেরই লোক হোক না কেন তার সঠিক চিকিৎসা ও সঠিক খোঁজ খবর নেয়ার জন্য এলাকাবাসী সরকারের সংশিস্নষ্ট কর্তৃপক্ষ্যর দৃষ্টি কামনা করেছেন।

২৩জুন/২০১৪

নওগাঁয় আওয়ামীলীগের ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নওগাঁ জেলা সংবাদদাতাঃ নওগাঁয় জেলা আওয়ামীলীগের উদ্যোগে নানা কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হয়েছে ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী। সোমবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোল করা হয়। এরপর জাতীর জনক বঙ্গবন্ধু মেখ মুজিবর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয় এবং  কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী’র কর্মসূচী শুরু হয়। দলীয় কার্যালয়ে সর্বসত্মরের নেতাকর্মীদের উপস্থিতিতে দলের আ’লীগের সাধারন সম্পাদক স্থানীয় সাংসদ মোঃ আব্দুল মালেক এমপি জাতীয় পতাকা এবং জেলা আওয়ামীলীগেরসহ-সভাপতি আলহাজ্জ এ কিউ, এম ওয়াহেদুজ্জামান বাদশা দলীয় পতাকা উত্তোলন করেন। পরে দলীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগেরসহ-সভাপতি আলহাজ্জ এ কিউ, এম ওয়াহেদুজ্জামান বাদশা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও নওগাঁ সদর আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মালেক । এসময় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামীলীগের কাজী রেজাউল ইসলাম, পৌর আওয়ামলীগের সভাপতি দেওয়ানস ছেকার আহম্মেদ শিষান, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শাকিল আহম্মেদ বাদল, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি শাহনাজ বেগম, জেলা ছাত্রলীগের নবনির্বিাচিত সভাপতি রহমানিয়া আলম রিজভী, সাধারন সম্পাদক বিমান কুমার রায়সহ জেলা আওয়ামীলীগের শ্রমীকলীগ, সেচ্ছা সেবকলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সহ সকল অঙ্গ সংগঠনের সর্বসত্মরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#
 ২৩জুন/২০১৪

রবিবার, ২২ জুন, ২০১৪

নওগাঁয় জুয়েলারী ক্লাষ্টার উদ্যোক্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত



নওগাঁ জেলা সংবাদদাতা : নওগাঁয় জুয়েলারী ক্লাষ্টার উদ্যোক্তাদের সাথে নিডস এসেসমেন্ট ফর ক্লাষ্টার ডেভলপমেন্ট এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে শহরের একটি হোটেলে ক্ষুদ্র ও মাঝারী শিল্প ফাউন্ডেশন আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি নওগাঁ জেলা শাখার সভাপতি মোঃ তৌফিকুল ইসলাম বাবু। সভায় বক্তব্য রাখেন এসএমই ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার মোঃ জয়নাল আবেদিন, বাংলাদেশ জুয়েলার্স সমিতি নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ রাজু, নওগাঁ জেলা চাউল কল মালিক গ্রম্নপের সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেন চকদার প্রমুখ নেতৃবৃন্দ। সভায় সরকারী ভাবে জরম্নরী ভিত্তিতে জুয়েলারী ব্যবসার জন্য পৃথক নীতিমালা প্রনয়ন, জুয়েলারী ব্যবসায়ীদের সহজ শর্তে ব্যাংক ঋণ প্রদান, স্বর্ণের নিরাপত্তা প্রদান করার দাবী জানানো হয়। এসএমই ফাউন্ডেশনের পক্ষ থেকে বিষয়গুলো নিয়ে সরকারের সাথে আলোচনা অমেত্ম কার্যকরী সিদ্ধামত্ম গ্রহনের আশ্বাস দেয়া হয়। #

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নওগাঁ জেলা নওগাঁয় শিবিরের দায়িত্বশীল সমাবেশ



নওগাঁ জেলা সংবাদদাতা : ইসলামী ছাত্রশিবির নওগাঁ জেলা শাখার উদ্যোগে রবিবার সকাল ১০টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে শাখা দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও বগুড়া শহর সভাপতি আলাউদ্দীন সোহেল। নওগাঁ জেলা শিবির সভাপতি মোঃ নাসির উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শিবিরের সেক্রেটারী আব্দুর রহিম, জেলা অর্থ সম্পাদক মিনহাজুল ইসলাম, নওগাঁ শহর সভাপতি মারম্নফ আহমেদ, নামাজগড় মাদ্রাসা সভাপতি হাফেজ আরিফ মোলস্না, সদর সভাপতি আল মামুন। 

নওগাঁয় মাতৃত্ব ভাতার চেক বিতরণ করলেন এমপি আব্দুল মালেক



নওগাঁ জেলা সংবাদদাতা :  রবিবার দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে নওগাঁ-৫ (সদর) আসনের এমপি মো: আব্দুল মালেক ২৫২ জন দরিদ্র মায়ের মধ্যে ৫ লাখ ৩০ হাজার টাকার মাতৃত্বকালীন ভাতার চেক বিতরণ করেন। এ উপলক্ষে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় প্রভাতি মহিলা সমিতির উদ্যোগে আয়োজিত সমাবেশে এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। সমিতির সভানেত্রী পারভীন আকতার এতে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকী নান্নু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শবনম মোস্তারী কলি, উপজেলা নির্বাহী অফিসার বেগম হাসিনা আকতার, শিকারপুর ইউপি চেয়ারম্যান নূরুল্লাহ বাবু, চন্ডিপুর ইউপি চেয়ারম্যান সাহার আলী, বে-সরকারী সংস্থা রানির প্রধান নির্বাহী ফজলুল হক খান, পরিবার পরিকল্পনা পরিদর্শিকা কোহিনুর সুলতানা প্রমুখ। #

পত্নীতলায় ডাকাত সংঘটিত



নওগাঁ জেলা প্রতিনিধি : রবিবার ভোর রাতে নওগাঁর পত্নীতলায় ডাকাতি সংঘটিত হয়েছে। উপজেলার পাটিচরা ইউনিয়নের বাগুড়িয়া গ্রামের মৃত নির্মল চন্দ্রের ছেলে শ্রী উৎপল চন্দ্র জানান, মুখোশ পড়া ২০-২৫ জনের একদল শসস্ত্র ডাকাত তাদের বাড়ির প্রাচীর টপকে ভীতরে ঢুকে ঘরের দরজার ছিটকি ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। তারা বাড়ীর লোকজনদের ছোরা, চাইনিজ কুড়াল, রামদা সহ নানা অস্ত্রের মুখে জিম্মি করে রেখে আলমারির তালা ভেঙ্গে নগদ ত্রিশ হাজার টাকা ও ৩ ভরি ওজনের স্বর্ণাঅলংকার লুট করে নিয়ে পালিয়ে যায়। ডাকাতদল আধাঘন্টাব্যাপী লুটপাট চালিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায়। রবিবার দুপুরে এব্যাপারে পত্নীতলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পত্নীতলা থানার ওসি আব্দুর রফিক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। #

পোরশায় আমবাহী ট্রাকে পুলিশের চাঁদাবাজীর প্রতিবাদে আম ব্যবসায়ীদের বিক্ষোভ মিছিল



নওগাঁ জেলা সংবাদদাতা : নওগাঁর পোরশা উপজেলা থেকে ঢাকা, চট্টগ্রামসহ সারাদেশে বিক্রির জন্য ছেড়ে যাওয়া আমের ট্রাক থামিয়ে পুলিশের বেপরোয়া চাঁদাবাজী ও হয়রানীর প্রতিবাদে রবিবার দুপুরে আম ব্যবসায়ীরা বিক্ষোাভ মিছিল ও ইউএনও’র মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ করেছে। পোরশা উপজেলার আড়তের মোড়ে আম ব্যবসায়ী সমিতির সভাপতি জোনাইদুর রহমান শাহ ও সাধারণ সম্পাদক মোসত্মফা শাহের নেতৃত্বে শত শত আম ব্যবসায়ী পুলিশের বেপরোয়া চাঁদাবাজীর প্রতিবাদে আমের আড়ত বন্ধ রেখে এ কর্মসুচি পালন করেন। পরে আম সমিতির নেতৃবৃন্দ পুলিশের বেপরোয়া চাঁদাবাজী ও হয়রানী অবিলম্বে বন্ধের দাবী জানিয়ে পোরশা উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার উদ্দীনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন। পোরশার আম ব্যবসায়ীদের অভিযোগ, মহাসড়কের বিভিন্ন স্থানসহ রাজধানীর গাবতলী, আমিন বাজার, মগবাজারসহ বিভিন্ন চেকিং পয়েন্টে পুলিশ আমের ট্রাক আটকিয়ে রাখছে ২-৩ দিন। আমে ফরমালিন মিশ্রিত আছে অভিযোগ তুলে মোটা অংকের চাঁদা দাবী করছে। চাঁদার টাকা দিলে আম ছাড়া পাচ্ছে, আর না দিলে ফরমালিন মিশ্রিত আম আখ্যায়িত করে আমগুলো সিজ করা হচ্ছে। পুলিশ প্রশাসন অতি সত্বর নওগাঁর পোরশার আম ব্যবসায়ীদের এ হয়রানী ও ট্রাক থেকে চাঁদাবাজী বন্ধ না করলে নওগাঁর পোরশা উপজেলা থেকে সারাদেশে সকল প্রকার আম সরবরাহ বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছেন সমিতির নেতৃবৃন্দ। #

শনিবার, ২১ জুন, ২০১৪

নওগাঁর ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

নওগাঁ জেলা সংবাদদাতাঃ নওগাঁর ধামইরহাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই বরযাত্রী মারা গেছে। এ ঘটনায় আরো ৪ বরযাত্রী আহত হয়েছে। শুত্রবার রাতে উপজেলা সদরে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন উপজেলার বীরগ্রামের রাম মর্মুর ছেলে শৈয়লেন মর্মু (২০) ও একই গ্রামের গোলাপ হেমরোমের ছেলে সঞ্জিত হেমরোম (১৬)। গতকাল বৃহস্পতিবার বীরগ্রামের থেকে আদিবাসিদের এক বিয়েতে বাস যোগে গাইবান্ধা উপজেলার গোবিন্দগঞ্জে যায়। শুক্রবার বিয়ে সম্পন্ন করে বরের বাড়ী ফির ছিল। রাত ১২টার দিকে উপজেলা সদরের নিকট এলে কয়েক জন বরযাত্রীরা চলমত্ম বাসের ছাদে উঠে নাচছিল। এমন সময় রাসত্মার পার্শ্বে একটি গাছের ডালের সাথে বাড়ী খেয়ে ৬জন বরযাত্রী মাটিতে পড়ে যায়। আহতদের উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নেয়া হলে শৈয়লেন মর্মু রাতেই মারা যায়। শনিবার ভোর রাতে সঞ্জিত হেমরোম চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। অপর আহত ৪ জনকে জয়পুরহাট ও ধামইরহাট উপজেলা স্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (তদমত্ম) মোঃ নাজমুল হক বলেন, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্ত্ততি চলছে।#

২১ জুন/২০১৪

নিটল গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ এর সাথে নওগাঁ চেম্বার অফ কমার্স এন্ড্র ইন্ড্রাষ্টির উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত

নওগাঁ জেলা সংবাদদাতাঃ বিশিষ্ট শিল্পপতি নিটল গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ এর আগমন উপলক্ষ্যে নওগাঁ চেম্বার অফ কমার্স এন্ড্র ইন্ড্রাষ্টির উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের দ্বীন টাওয়ার মিলনায়তনে চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রি এর আয়োজন করে। নওগাঁ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রির সভাপতি মোহাম্মদ আলী দ্বীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে নিটল গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ, এফবিসিসিআই এর প্রথম সহ-সভাপতি আবুল কাশেম আহমেদ, এফবিসিসিআই এর পরিচালক আব্দুল ওয়াহেদ, এফবিসিআই এর সাবেক পরিচালক মাহবুব ইসলাম ও সুলতান আহমেদ, জয়পুরহাট চেম্বারের সভাপতি আমিনুল বারী, নওগাঁ চেম্বারের সাবেক সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম, নওগাঁ চেম্বারের সিনিয়র সহ-সভাপতি ইলিয়াস তুহীন রেজা, নওগাঁ পৌরসভার মেয়র নাজমুল হক সনি, পরিচালক আলহাজ্ব নূরুল ইসলাম, পরিচালক আতাউর রহমান খোকা প্রমুখ বক্তব্য রাখেন। এর আগে তিনি হেলিকাপ্টার যোগে ঢাকা থেকে রওনা হয়ে সকাল ১১টায় জেলা পুলিশ লাইনস মাঠে অবতরন করেন। সেখানে নওগাঁ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রির পরিচালক বৃন্দরা তাকে ফুলে শুভেচ্ছা জানান। পরে তিনি নওগাঁ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাষ্টির ভবন পরিদর্শন করেন।

২১ জুন/২০১৪

সরকার ২০১৯ সালের জাতীয় নির্বাচনের পূর্বে আর কোন আলোচনায় বসবে না। -------স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

নওগাঁ জেলা সংবাদদাতাঃ স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী জাতীয় নির্বাচনের আগে নির্বাচন নিয়ে কাহারও সঙ্গে আর কোনো আলোচনার সুযোগ নেই। তিনি বলেন, গত জাতীয় নির্বাচনের পর বিএনপি বর্তমান সরকারকে অবৈধ বলে আখ্যায়িত করলেও আবার এখন তারা আলোচনায় বসার জন্য প্রস্তাব দিচ্ছে। কিন্তু বর্তমান সরকার ২০১৯ সালের জাতীয় নির্বাচনের পূর্বে আর কোনো আলোচনায় বসবে না। তিনি নওগাঁ বাসীর উদ্দেশ্যে বলেন, আব্দুল জলিলের রক্তে ভেজা নওগাঁর সার্বিক উন্নয়নে সবাইকে আওয়ামী লীগের পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি ছাত্রলীগের উদ্দেশে আরও বলেন, সৎ, মেধাবী ও সাহসী ছাত্রলীগ আমরা দেখতে চাই। যে ছাত্রলীগ সন্ত্রাস মুক্ত আধুনিক বাংলাদেশ বিনির্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে। তিনি শনিবার দুপুরে নওগাঁ শহরের নওজোয়ান মাঠে জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। জেলা ছাত্রলীগের সম্মেলন কমিটির সভাপতি মহসীন আলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি  ও জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট ফজলে রাবিব বকু, সাধারণ সম্পাদক আব্দুল মালেক এমপি, জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার এমপি, ইসরাফিল আলম এমপি, সাধন চন্দ্র মজুমদার এমপি, সেলিম উদ্দীন তরফদার এমপি ও সানজিদা খানম এমপি, সাবেক এমপি শাহীন মনোয়ারা হক, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, সাধারন সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম প্রমুখ বক্তব্য রাখেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত সন্মেলন চলছিল। পরে বিকেলে ১৪ দল আয়োজিত কেন্দ্রীয় শহীদ মিনারে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।#




শুক্রবার, ২০ জুন, ২০১৪

ধামইরহাটে বীজতলার ধান গুড়িয়ে দেয়াকে কেন্দ্র করেসংঘর্ষে, নিহত-১,আহত-৩

নওগাঁ জলো সংবাদদাতাঃ নওগাঁর ধামইরহাটে আমন ধানরে বীজতলার ধান বীজ গুড়য়িে দয়োকে কন্দ্রে করে সংর্ঘষে  জালাল উদ্দনি নামরে এক বৃদ্ধ নহিত হয়ছেনে। মারাত্মক আহত হয়ছেনে ৩ জন। জানা গছেে উপজলোর ছলিমিপুর গ্রামে গতকাল শুক্রবার বলো ১২টায় ওই গ্রামরে প্রাথমকি বদ্যিালয়রে উত্তর র্পূব দকিে কৃষক কফলি উদ্দনি আমন ধান রোপনরে জন্য বীজতলায় বীজ বপন কর।ে প্রতবিশেি ওবায়দুল ইসলামরে ছলেে রাসলে কয়কেটি গরম্ন দয়িে ওই ধানরে বীজতলা গুড়য়িে দতিে থাক।ে খবর পয়েে কফলি উদ্দনিরে স্ত্রী জোসনা (২৫) ও তার বোন আমনো (২২) রাসলেকে বাধা দয়োয় চষ্টো কর।ে এক র্পযায়ে উভয় পক্ষরে মধ্যে সংর্ঘষ বাধ।ে এ সময় জোসনার বৃদ্ধ চাচা জালাল উদ্দনি উভয় পক্ষরে মধ্যে সংর্ঘষ ঠকোতে ঘটনাস্থলে আসনে। কন্তিু প্রতপিক্ষরে লোকজন বাঁশরে লাঠি ও দরজার চৌকাঠ দয়িে জালাল উদ্দনি ও তার ভাতজিদিরেকে এলোপাথাড়ী কোপাতে থাক।ে এতে জালাল উদ্দনি ও তার দুই ভাতজিরি মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মারাত্নক আহত হন। তাৎক্ষনকি গ্রামবাসী তাদরেকে উদ্ধার করে উপজলো স্বাস্থ্য কমপস্নেক্সে নয়োর পথে জালাল উদ্দনি মারা যান। মারাত্মক আহত জোসনা ও আমনোকে জয়পুরহাট আধুনকি হাসপাতালে এবং ওবায়দুল ইসলামকে ধামইরহাট উপজলো স্বাস্থ্য কমপস্নেক্সে র্ভতি করা হয়ছে।ে এ ব্যাপারে ধামইরহাট থানার ইন্সপক্টের (তদমত্ম) মোঃ নাজমুল হক জানান পুলশি ঘটনাস্থল পরর্দিশন করছে।ে শষে খবর পাওয়া র্পযমত্ম এ ব্যাপারে থানায় মামলা দায়রেরে প্রস্ত্ততি চলছলি।#
২০জুন/২০১৪

নওগাঁয় ১৪ দু:স্থ্য মুক্তিযোদ্ধা পরিবারের মধ্যে বসতঘর হসত্মামত্মর

নওগাঁ জেলা সংবাদদাতাঃ শুক্রবার সকালে নওগাঁর ১৪ জন দু:স্থ্য মুক্তিযোদ্ধার পরিবারের জন্য বসতঘর হস্তান্তর করা হয়েছে। সদর উপজেলার শৈলগাছী ইউনিয়নের মোগরামপুর গ্রামে দু:স্থ্য মুক্তিযোদ্ধাদের বসতঘর হস্তান্তর করেন নওগাঁ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম সামদানী। এ উপলক্ষে আয়োজিত সমাবেশে অন্যান্যেও মধ্যে শৈলগাছী ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর সরদার, উপজেলা প্রকৌশলী মোস্তাফিজুর রহমান প্রমুখ তার সঙ্গে ছিলেন। #
 ২০জুন/২০১৪


মান্দায় ভটভটি উল্টে ছয়জন আহত

নওগাঁ জেলা সংবাদদাতাঃ শুক্রবার দুপুরে নওগাঁর মান্দায় যাত্রীবাহী ভটভটি উল্টে ছয়জন মারাত্মক আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মান্দা-রাজশাহী সড়কের মান্দা ফেরিঘাটের দিক থেকে আসা একটি যাত্রীবাহী ভটভটিটি বিজয়পুর মোড় নামক স্থানে বিপরীত দিক থেকে আসা অপর একটি ভটভটিকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাসত্মার পাশে উল্টে যায়। এতে ভটভটির নিচে চাপা পড়ে চালক বিল্টু (৩৫), যাত্রী মরিয়ম খাতুন (১১), মর্জিনা বিবি (৩০), মিনা বিবি (৩৩), নিলুফা বিবি (৩০), ভানু বিবি (২০) আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করান। সেখানে ভটভটির চালক বিল্টুর অবস্থার অবনতি ঘটলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানামত্মর করা হয়। আহত মর্জিনা বিবি জানান, আত্মীয়ের মানত দিতে কুসুম্বা মসজিদে যাবার পথে তারা দুর্ঘটনার শিকার হয়েছেন। তারা নওগাঁ সদর উপজেলার বলিহার ইউনিয়নের ফারাদপুর গ্রামের বাসিন্দা। #

ধামইরহাটে জমিজমা সংক্রামত্ম বিরোধে প্রতিপক্ষের লাঠির আঘাতে বৃদ্ধ নিহত

নওগাঁ জেলা সংবাদদাতাঃ শুক্রবার দুপুরে নওগাঁর ধামইরহাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লাঠির আঘাতে জালাল উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধেও মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো দুই মহিলা। ধামইরহাট থানার ইন্সপেক্টর (তদন্ত) নাজমুল হক জানান, উপজেলার ছিলিমপুর গ্রামের কৃষক কফিল উদ্দিনের লাগানো আমন ধানের বীজতলা প্রতিবেসী ওবায়দুল ইসলামের ছেলে রাসেল গরু দিয়ে নষ্ট করে দেয়। খবর পেয়ে কফিলের স্ত্রী জ্যোৎস্না বেগম (২৫) ও তার বোন আমেনা খাতুন (২২) বীজতলায় গিয়ে রাসেলকে বাধা দেয়। তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারির সূত্রপাত ঘটে। জ্যোৎস্নার বৃদ্ধ চাচা জালাল উদ্দিন তাদের মারামারি থামাতে গেলে প্রতিপক্ষ ওবায়দুলের লোকজন লাঠি ও দরজার চৌকাঠ নিয়ে তাদের ওপর চড়াও হয়। লাঠির আঘাতে জালাল, জ্যোৎস্না ও আমেনা মারাত্মক আহত হয়। তাদের সবার মাথা কেটে যায়। গ্রামবাসীরা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে জালালের মৃত্যু হয়। আহত অপর দু’জনকে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করানো হয়। উপজেলা চেয়ারম্যান মো: মঈন উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এব্যাপারে ধামইরহাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। #

বৃহস্পতিবার, ১৯ জুন, ২০১৪

রাণীনগরে মাদকসহ দু’সহোদর গ্রেফতার

 নওগাঁ জেলা সংবাদদাতা : বুধবার দিবাগত রাতে নওগাঁর রাণীনগরে থানা পুলিশ অভিযান চালিয়ে বাংলা মদ, গাঁজা ও বিয়ার সহ মিজানুর রহমান (৩৮) ও জাহিদুল ইসলাম (২৪) নামে দু’সহোদরকে গ্রেফতার করেছে। রাণীনগর থানার ওসি আব্দুল্লাহ আল-মাসউদ চৌধুরী জানান, রাত ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পারইল হাটখোলা এলাকার একটি মাঠ থেকে ৮ লিটার বাংলা চোলাই মদ, ২০ পুরিয়া গাঁজা ও ৩ বোতল বিয়ারসহ পারইল গ্রামের দারাজ উদ্দিনের দুই ছেলেকে আটক করা হয়। এব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে নওগাঁ কোর্টে চালান দেয়া হয়। #
১৯জুন/২০১৪

সাপাহারে মানব সেবা সংস্থার স্বাস্থ্য শিক্ষা কর্মসূচী বিষয়ক ওরিয়েন্টেশন

নওগাঁ জেলা সংবাদদাতা : বৃহস্পতিবার সকালে নওগাঁর সাপাহার সরকারী ডিগ্রী কলেজ মিলনায়তনে পল্লী মানব সেবা সংস্থার উদ্যোগে স্বাস্থ্য শিক্ষা কর্মসূচী বিষয়ক এক দিনের এক ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মমিনুল হক এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। সংস্থার নির্বাহী পরিচালক নাজমুল হোসাইন এতে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রেজওয়ানুল হক, সাপ্তাহিক সাপাহার বার্তার নির্বাহী সম্পাদক বাবুল আকতার, সাংবাদিক নয়ন বাবু প্রমুখ। #
১৯জুন/২০১৪

তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরনের লক্ষ্যে নওগাঁয় পৌরসভা ভিশনিং কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ জেলা সংবাদদাতা ঃ তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরন প্রকল্পের আওতায় "পৌরসভা উন্নয়ন পরিকল্পনা” প্রনয়নের লক্ষ্যে নওগাঁয় পৌরসভা ভিশনিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ সদর আসনের সাংসদ আব্দুল মালেক এমপি। বৃহস্পতিবার দুপুরে পৌরসভা মিলনায়তনে পৌরসভা ও স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর এর আয়োজন করে। পৌর মেয়র নাজমুল হক সনির সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক এনামুল হক, পুলিশ সুপার কাইয়ুমুজ্জামান খাঁন, স্থানীয় সরকারের উপ-পরিচালক নজরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক নান্নু, মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ার শাহ আলম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী  এস,কে দাশ প্রমূখ বক্তব্য রাখেন। এসময় পৌর কাউন্সিলর সহ সুধীজন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।#
১৯ জুন ২০১৪

বুধবার, ১৮ জুন, ২০১৪

নওগাঁয় পলস্নীশ্রী’র উদ্যোগে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত


নওগাঁ জেলা সংবাদদাতাঃ পারিবারিক নির্যাতন প্রতিরোধে নওগাঁয় পলস্নীশ্রীর যৌন ও প্রজনন স্বাস্থ্যে নারীর অধিকার বিষয়ক শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক নান্নু। বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অক্সফার্ম নোভিব এর সহযোগীতায় বেসরকারি সংস্থা পলস্নীশ্রী এ আয়োজন করে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম হাসিনা আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আনজুমান আরা, পলস্নীশ্রীর প্রকল্প সমন্নয়কারী শাহনাজ পারভীন, জেলা এলায়েন্স কমিটির আহবায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান পারভীন আকতার, ভাইস চেয়ারম্যান  এ্যাডভোকেট স,ম সায়েম উদ্দিন ও শবনম মোসত্মারি কলি, জেলা মহিলা পরিষদের সাধারন সম্পাদিকা নূরজাহান বেগম, প্রোগ্রাম ফ্যাসিলিটিটর রুপবানু আকতার, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদ আকতার, প্রভাষক শেখ মিজানুর রহমান, এ্যাডঃ অনুরম্নদ্ধ সুমন প্রমুখ বক্তব্য রাখেন।#

সাপাহার সীমামেত্ম বি এস এফ’র নির্যাতনে বাংলাদেশী গরম্ন ব্যাবসায়ী আহত


নওগাঁ জেলা সংবাদদাতাঃ নওগাঁ’র সাপাহার উপজেলার হাপানিয়া সীমামেত্ম বি এস এফ এর প্রহার ও অমানুষিক নির্যাতনে বাবু (২২) নামের এক বাংলাদেশী গরম্ন ব্যাবসায়ী মারত্নক ভাবে আহত হয়েছে। আহত বাবু উপজেলার হাপানিয়া আন্দারদীঘি গ্রামের কাশেম আলীর পুত্র। বি জি বি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে গত মঙ্গলবার সন্ধার দিকে বাবুসহ ওই এলাকার বেশ কয়েকজন গরম্ন ব্যাবসায়ী অবৈধ পন্থায় উপজেলার হাপানিয়া সীমামত্ম এলাকার ২৩৫ নং পিলার এলাকা দিয়ে ভারতে প্রবেশ করে। এসময় ভারতের পান্নাপুর বি এস এফ ক্যাম্পের টহলরত সীমামত্মরক্ষী বি এস এফ তাদের পিছু ধাওয়া করলে অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও বাবু বি এস এফ এর হাতে ধরা পড়ে। বি এস এফ সদস্যরা তাকে ধরে শারীরিক প্রহারসহ তার উপর অমানুষিক নির্যাতন চালায়। এর পর তারা তাকে কাঁটা তারের বেড়া ঘেঁষে  ফেলে রেখে যায়। পরে রাত ৯টার দিকে তার আত্নীয় স্বজনরা এ সংবাদ জানতে পেরে তাকে সেখান থেকে উদ্ধার করে রাত সাড়ে দশটার দিকে সাপাহার হাসপাতালে ভর্তি করে। নির্যাতনের শিকার আহত বাবু স্থানীয় সাপাহার হাসপাতেল ভর্তি রয়েছে। #

জিনের বাদশা রেজাউল করিম (ভুতু) এখন কোটিপতি বহাল তবিয়তে চলছে তাঁর প্রতারণা, ক্ষতিগ্রস্ত হচ্ছে ভুক্তভুগিরা


নওগাঁ জেলা সংবাদদাতাঃ বিভিন্ন পত্রপত্রিকায় ভুতুর প্রতারনা চিকিৎসার সংবাদ প্রকাশের পর প্রশাসন কিছুটা ততপর হলে কিছু সময়ের জন্য প্রতারনার চিকিৎসা বন্ধ হয়। বর্তমানে বহাল তবিয়তে সে চালিয়ে যাচ্ছে তাঁর ব্যবসা প্রতারনার মাধ্যমে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা,প্রতিদিনের আয় সর্ব নিম্ন ১০-১৫ হাজার টাকা। কবিরাজ নিজেই এক মানষিক রোগী, নাম তার রেজাউল করিম। বয়স ৫০ থেকে ৫৫ বছর। তিনি কোন দিন স্কুলের বারান্দাই পড়ার জন্য যান নি, তবু তিনি চিকিৎসক হিসাবে নিজের প্যাডে রোগীদের ব্যবস্থাপত্র দেন। কিন্তু এতে কী লেখেন, কোন ভাষায় লেখেন কেউ বোঝে না। এমনকি তিনি নিজেও না। স্থানীয় লোকজন আগে তাঁর এই চিকিৎসা‘য় বিশ্বাস করলেও এখন করেনা। তবে দূর-দূরান্তের মানুষ এখনো তাঁর কাছে চিকিৎসা নিতে আসে। কথিত এই কবিরাজের বাড়ি নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের কেশবপুর (ঝাঝর) গ্রামে। ১২-১৪ বছর ধরে তিনি এই অভ্দুত চিকিৎসা দিয়ে যাচ্ছেন। সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায় কেশবপুর গ্রামে রাজশাহী-নওগাঁ মহাসড়কের পাশেই ‘কবিরাজ রেজাউলের বিশাল অট্টালিকা সাদ ঢালাই পাকা বাড়ি। সেখানেই তার চিকিৎসালয়’। বাড়ির দেওয়ালে লেখা আল্লাহ সর্বশক্তিমান। এখানে গননা করা হয় না। এখানে টাকা দিয়ে  সিরিয়াল দেওয়া হয় না। ঘরের বাইরে অনেক লোকজন চিকিৎসার জন্য অপেক্ষা করছে। রোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, রেজাউল শুরুতেই রোগীর হাতে একটি হাড় ধরিয়ে দেন। এই হাড় ধরা অবস্থায় তিনি রোগীর সমস্যা বুঝে ফেলেন। রোগীদেরকে মুখে কিছু বলার সুযোগ না দিয়ে সে নিজে জিনের আছর করা মানষেুর ন্যায় অঙ্গ ভুঙ্গির মাধ্যমে সামনে বসা রোগীকে ভীতিকর অবস্থায় ফেলেদেয়। তখন দূরদূরান্ত থেকে আসা রোগীরা কোন বিষয়ে জানার আগ্রহ চরম ভাবে হারিয়ে ফেল। কবিরাজ ভুতু এই সুযোগকে কাজে লাগিয়ে পাশে বসে থাকা তাঁর সহোযোগী শিক্ষিত ব্যাক্তিটিকে তাঁর অবাঞ্চিত আচড়ানো ব্যাবস্থাপত্রটি হাতে ধরিয়ে দেন। কবিরাজ যা বলেছেন তাঁর ভিত্তিতে ঐ ব্যাক্তি ওষুধ নিধানর ও টকা নিয়ে ওষুধ দিয়ে থাকেন। ব্যাবস্থাপত্রটি পুরোটাই লোক দেখানো এবং এটি জিনের লেখা বলে অশিক্ষিত মুর্খ বোকা লোকদের মাধ্যমে জিনের কল্প কাহিনী বলে প্রচার ঘটানোর একটি প্রক্রিয়া বলে এলাকা বাসি ও সচেতন বিজ্ঞ মহল মনে করছেন। ওষুধ বলতে আয়ুর্বেদিক তরল ওষুধ, মদক,ও বিভিন্ন কোম্পানির ট্যবলেট,ক্যাপসোল, সিরাপ। সাংবাদিক পরিচয় দিয়ে ছবি তুলতে চাইলে ও কথা বলতে চাইলে রেজাউল করিম এই প্রতিবেদককে বলেন, আমি নিরক্ষর। তবে ২০০৯ সালে ‘‘ এল,এম,এ,এফপি খুলনা ট্রেনিং সেন্টার"থেকে প্রশিক্ষন নিয়েছি। তিনি এই প্রতিষ্ঠানের একটি সনদপত্রও দেখান। লেখাপড়া না করে কী ভাবে প্রশিক্ষন নিলেন,জানতে চাইলে রেজাউল বলেন মৌখিক প্রশিক্ষন নিয়েছি। রেজাউল করিম জানান, তিনি ওষুধ তৈরি করতে পারেন। কিন্তু অনুমতিপত্র ( লাইসেন্স) না থাকায় বাজেরের ওষুধ ব্যবহার করেন। তাঁর দাবি,ওষুধ বিক্রি করে যে লাভ হয়, তা তিনি নেন না। সেই টাকা দিয়ে একটি মক্তব চালান। আর সংসার চালান পৈত্রিক জমির আয় দিয়ে। ব্যবস্থাপত্র কোন ভাষায় লেখেন, জানতে চাইলে কবিরাজ রেজাউল বলেন, তা আমি নিজেও জানি না। তাহলে কি লিখেছেন আর তা কেই বা বুঝবেন ? জবাবে তিনি বলেন, সঙ্গে আরও একজন আছেন, তিনিই লেখেন, তিনিই বোঝেন। তিনি কে জানতে চাইলে  রেজাউল অলেীকিক শক্তির প্রতি ইঈিত করেন। চিকিৎসালয়ের বাহিরে কয়েকজন রোগীর হাতে রেজাউলের  দেওয়া ব্যবস্থাপত্র দেখা যায়। তাদের অধিকাংশের হাতেই ‘পাগলের তেল নামের ওষুধের বোতল’ নাম প্রকাশে অনিচ্ছুক রাজশাহী,নাটর,জয়পুরহাট থেকে আসা কয়েকজন রোগী বলেন এর আগেও তাঁরা ওষুধ নিয়েছেন। কোন উপকার পাননি। কবিরাজ আবার আসতে বলেছেন, তাই শেষবারের মতো এসেছেন। পাশ্বের্বতি গ্রামের জনৈক আতিক নামের এক ব্যাক্তি বলেন স্থানীয় লোকজন কেউ কবিরাজের কেরামতি বিশ্বাস করে না। দূরের রোকজন কী শুনে আসে,তা কেবল তারাই জানে। জাহাঙ্গীর নামের অপর একজন বলেন আমার আট বছরের ছেলের একটা সমস্যা হয়েছিল। আমার স্ত্রী নিয়ে গিয়েছিল। কোন কাজ হয়নি। পার্শ্ববর্তি সাবাইহাট বাজারে কথা হয় ইমদাদুল নামের এক ব্যক্তির সঙ্গে। তিনি জানান তাঁর বোন (৩৫) একটি সমস্যা নিয়ে গিয়েছিলেন। সে কোন উপকার পাইনি। তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাজমুল হক (নাজু) সাংবাদিদে কে বলেন আমি শুনেছি, কবিরাজ সাধনা করে, বাতাসের উপরে চিকিৎসা দেন। মানুষ আসে, চিকিৎসাও নেয়। নওগাঁর সিভিলসার্জন আলাউদ্দীন  তিনি বলেন, জিন, ভুত, তেলপড়া,পানিপড়া,বলে ডাক্তারি বিদ্যায় কিছু নেই। তিনি আরও বলেন,চিকিৎসার নামে কেউ এভাবে প্রতারণা করলে অবশ্যই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


মঙ্গলবার, ১৭ জুন, ২০১৪

সাপাহারে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র্যালী আলোচনা সভা ও গাছের চারা বিতরণ


নওগাঁ জেলা সংবাদদাতা ঃ নওগাঁর সাপাহারে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও উপকারভোগী পরিবারের মাঝে আম গাছের চারা বিতরণ করা হয়েছে। কারিতাস রাজশাহী অঞ্চলের সুফল প্রকল্পের আয়োজনে গোয়ালা ইউনিয়ন পরিষদ থেকে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালী শেষে ইউপি হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন মিঞা। প্রকল্পের সহকারী মাঠ কর্মকর্তা আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার প্রদীপ কুমার, কারিতাস সমাজ উন্নয়ন প্রকল্পের এ্যানিমেটর ও টিম লিডার বলাই মারান্ডী প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ১৪০ টি উপকারভোগী পরিবারের মাঝে আম গাছের চারা বিতরণ করেন। উক্ত অনুষ্ঠানে ইউপি সচিব, সদস্য ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নওগাঁয় ওপেন হাউজডে অনুষ্ঠিত


নওগাঁ জেলা সংবাদদাতা ঃ বাংলাদেশ পুলিশ নওগাঁ সদর মডেল থানার উদ্যোগে  ওপেন হাউজডে অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে সদর মডেল থানা ভবনের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার কফিল উদ্দীন। সদর মডেল থানার ওসি মো: জাকিরুল ইসলামের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন, নওগাঁ সরকারী কলেজের অবসর প্রাপ্ত অধ্যক্ষ মো: শরিফুল ইসলাম খান। অনুষ্ঠানে এলাকার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক, গন্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও সাধারন মানুষ অংশ নেন। অনুষ্ঠান পরিচালনা করেন সদর থানার ওসি (তদন্ত) সমীর সূত্রধর ও এস আই আবু ইকবাল পাশা। # 

নওগাঁয় এলজিইডি অফিসে জুন ক্লোজিং বানিজ্য লাখে ৩ হাজার উতকোচ আদায়


নওগাঁ জেলা সংবাদদাতা ঃ নওগাঁ এলজিইডি অফিসে জুন ক্লোজ্ংি বানিজ্য চলছে । ১ লাখে ৩  হাজার টাকা উতকোচ দিতে বাধ্য হচ্ছে ঠিকাদার সহ সাধারন মানুষ । এ নিয়ে বেশ কয়েক জন ঠিকাদার প্রতিবাদ করায় তাদের কালো তালিকাভুক্ত করার হুমকি দিয়েছে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সুশীল কুমার দাস । নাম প্রকাশ না করার শর্তে একাধিক ঠিকাদার অভিযোগ করে জানায়  বর্তমান নির্বাহী প্রকৌশলী নওগাঁয় যোগ দান করার পর থেকেই এ অফিসে ঘুষ বানিজ্য মেতে উঠে কর্মকর্তা কর্মচারীরা । কাজের নানা ফাক দেখিয়ে বাড়তি সুবিধা আদায় করা এক রকম রেওয়াজে পরিনত করেছে । জুন মাসের বছরের শেষ হিসাব ক্লোজ করার সুযোগ কে কাজে লাগিয়ে অফিসের একাউনটেন্ট সামসুল আলম  এবং ওয়ার্ক এসিটেন্ট ট্রেজারী কাজ পরিচালনা করার দায়িত্বে নিয়োজিত মফিজ উদ্দিনকে উতকোচ নেওয়ার দায়িত্ব প্রদান করা হয়েছে । বগুড়ার মুরইল এলাকার এক ঠিকাদার অভিযোগ করে জানান, তার ৪৮ লাখ টাকার কাজ বাস্তবায়ন করা একটি চেক সম্পন্ন হয় । কিন্ত সে চেক নিতে গেলে ট্রেজারী কাজে নিয়োজিত মফিজ উদ্দিন ৬০ হাজার টাকা দেওয়ার দাবী জানায় ।এত টাকা দিয়ে কেন চেক নিতে হবে এর উত্তরে মফিজ উদ্দিন এক্সচেন সারের নাম ব্যবহার করে। পরে ঐ ঠিকাদার নির্বাহী প্রকৌশলী সুশিল কুমার দাসের সাথে যোগাযোগ করলে তিনি সাফ জানিয়ে দেন এ ব্যাপারে মফিজ উদ্দিনের সাথে কথা বলতে । বাধ্য হয়ে ঐ ঠিকাদার মোটা অংকের অর্থ দিয়ে চেকটি গ্রহন করেন । এভাবে আরো বেশ ক জন ঠিকাদার সাংবাদিকের কাছে অভিযোগ করে বলেন,  জুন ক্লোজিং এর নাম করে এ অফিসে প্রতিদিন লাখ টাকার ঘুষ লেনদেন চলছে । এ ব্যাপারে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সুশীল কুমার দাসের সাথে কথা বলা হলে তিনি জানান, জুন মাসে হিসাবের চাপ থাকে এ লক্ষে তরিঘরি কাজ করার জন্য কর্মকর্তাদের বলা হয়েছে । তার নাম ব্যবহার করে যে অর্থ আদায় করছে তার উত্তরে তিনি বলেন কেউ যদি খুশি হয়ে কাউকে কিছু দেয় তা দোষের কিছু দেখি না ।